শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ঢাকা

পরীর ঘরের দেয়াল যেন পূণ্যের আঁকার খাতা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ০১:৫১ পিএম

শেয়ার করুন:

পরীর ঘরের দেয়াল যেন পূণ্যের আঁকার খাতা 

হাঁটি হাঁটি পা করে বড় হচ্ছে পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য। ছেলের বিভিন্ন মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করে নেন নায়িকা। এবার যে ছবি প্রকাশ করলেন তা দেখে বলাই যায়, পরীর ঘরের দেয়াল যেন পূণ্যর আঁকার খাতা! 

সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেছেন পরী। সেখানে ঘরের দেয়ালে আঁকিবুঁকি করতে দেখা গেছে পুত্রকে। ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘ঘরের দেয়াল জুড়ে এখন তার ক‍্যানভাস।’ 

punya

সন্তানের এহেন কর্মে মোটেই বাঁধ সাধছেন না পরী। উল্টো ছেলের আঁকার সঙ্গী হওয়ার ইচ্ছা ভেতরে ডানা মেলছে জানিয়ে লিখেছেন, ‘আমি ওকে মানা করব কি! আমারই তো ইচ্ছা করছে একটা পেনসিল নিয়ে ওর সাথে আঁকাআকি শুরু করি। করো বাজান। এটাই ছেলেবেলা। এটাই মজা।’

কদিন আগে চার বছর পূর্ণ করেছে পূণ্য। এবারও জন্মদিনের আয়োজনে কমতি ছিল না। তবে তা অন্যবারের চেয়ে ছিল ব্যতিক্রম। সেসব মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাষ করে অভিনেত্রী লিখেছিলেন, আমার ছেলের জন্মদিনে যারা তাকে শুভেচ্ছা জানিয়েছেন তাদের ভালোবাসার প্রতি আমি কৃতজ্ঞ। এবারের জন্মদিনের আয়োজন ছিল একটু অন্যরকম। 

686326523_1558431908976899_7877993506278267253_n

২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। খবরটি প্রকাশ্যে ২০২২ সালের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। ২০২২ সালের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে রাজ্য। ২০২৩ সালে বিচ্ছেদ হয় রাজ-পরীর। তারপর থেকে মায়ের কাছেই বেড়ে উঠছে পূণ্য। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর