বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ঢাকা

‘ব্যাচেলর পয়েন্ট’-এ রাফসান ও সুনেহরা!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ০৩:৫৬ পিএম

শেয়ার করুন:

ব্যাচেলর ফ্ল্যাটে এবার রাফসান ও সুনেরাহ!

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই। নির্মাতা কাজল আরেফিন অমি নির্মিত নাটকের প্রতিটি পর্বে নতুন নতুন চমক নিয়ে হাজির হয়। সেই ধারাবাহিকতায় এবার ব্যাচেলরদের ফ্ল্যাটে যোগ দিচ্ছেন দুই নতুন তারকা।

বিশ্বকাপ ফুটবল নিয়ে উন্মাদনার রেশ কাটতে না কাটতেই দর্শকদের জন্য ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এর ১৪ চ্যাপ্টারে থাকছে বিশেষ চমক। এবার ব্যাচেলর ফ্ল্যাটে অতিথি হিসেবে দেখা যাবে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাই এবং অভিনেত্রী সুনেহরা তাসনিম।

ব্যাচেলরদের চিরচেনা পাগলামি আর বিশৃঙ্খলার মাঝে দুই তারকার উপস্থিতি নতুন কোনো টুইস্ট নিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে। অসুস্থতা কাটিয়ে ফেরার পর গত পর্বগুলোতে দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছেন নির্মাতা। সেই ভালোবাসার প্রতিদান দিতেই দ্রুত নতুন ৮টি পর্ব নিয়ে হাজির হচ্ছেন তিনি।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘বঙ্গ’-তে পর্বগুলো মুক্তি পাচ্ছে। এছাড়াও দর্শক নাটকটি নিয়মিত দেখতে পাবেন চ্যানেল আই এবং ইউটিউবের ‘বুম ফিল্মস’ চ্যানেলে।

‘ব্যাচেলর পয়েন্ট’-এর আগের সিজনগুলোতে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, মিশু সাব্বির, সাবিলা নূর, সানজানা সরকার রিয়া, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল, পারসা ইভানা প্রমুখ।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর