বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ঢাকা

‘তমা ব্যাংকে চাকরি নিলে, অনেক নায়িকার গার্মেন্টসে চাকরি নেওয়া উচিত’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০৫:১৬ পিএম

শেয়ার করুন:

তমাকে যদি ব্যাংকে চাকরি নিতে হয় অন্য নায়িকাদের গার্মেন্টসে চাকরি নেও

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা যুক্ত হলেন ব্যাংকিং পেশায়। একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি-ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস) পদে নিযুক্ত হয়েছেন তিনি। খবরটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে অভিনেত্রীর একটি ফটোকার্ড ভাগ করে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন শাহরিয়ার নাজিম জয়। 

পোস্টে জয় লিখেছেন, বলা উচিত অভিনন্দন। কিন্তু বলতে গিয়ে থেমে গেলাম। তার মত এত গুণী অভিনেত্রী এবং নায়িকা ব্যাংকসহ নানান প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারে। কিন্তু সেটা ‘ব্যাংকে চাকরি নিলেন তমা মির্জা’— এমন সংবাদ আমার কাছে সঠিক মনে হয় না। আর যদি সংবাদটি সঠিক হয় তাহলে আমি মর্মাহত।’ 

অভিনেতা আরও লিখেছেন, ‘তমা মির্জাকে যদি ব্যাংকে চাকরি নিতে হয় তাহলে অন্য অনেক নায়িকাদের গার্মেন্টসে চাকরি নেওয়া উচিত। আর এতেই আমাদের মিডিয়ার ভবিষ্যৎ এবং চলমান দৈন্যদশা পরিষ্কার হয় । যারা নায়িকা হতে চান তারা সরাসরি নায়িকা না হয়ে আগে একটা চাকরি নেন। তারপর পার্ট টাইম নায়িকা হয়েন, বিষয়টি নতুন প্রজন্মকেএরকমই মেসেজ দেয়।’ 

ব্যাংকে চাকরির প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তমা বলেন, ‘অভিনয় আমার প্রথম ভালো লাগা এবং ভালোবাসার জায়গা। এখানে সবসময় কাজ করে যাবো। ব্যাংক কর্তৃপক্ষ আমার অভিনয়ের ব্যাপারে আন্তরিক। তাই অভিনয় চালিয়ে যেতে কোনো সমস্যা নেই।’

ব্যাংকের সঙ্গে যুক্ত হওয়ার কারণ জানিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি খুব বেছে বেছে বছরে দুই-একটি সিনেমা করি। জীবনের বাকিটা অন্য কিছুতে এক্সপ্লোর করতে পারার এই সুযোগটা দারুণ। সেই সুযোগ কাজে লাগিয়ে অভিজ্ঞতা অর্জন করতে চাই।’

ইএইচ/

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর