বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ঢাকা

চাকরিতে যোগ দিলেন তমা মির্জা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০৩:২৭ পিএম

শেয়ার করুন:

চাকরিতে যোগ দিলেন তমা মির্জা 

ব্যাংকিং পেশায় যুক্ত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি-ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস) পদে নিযুক্ত হয়েছেন তিনি। তিন মাস ধরে এ দায়িত্ব পালন করছেন অভিনেত্রী।

তবে ব্যাংকিং পেশায় নিযুক্ত হলেও অভিনয় থেকে দূরে সরছেন না বলে তমা। ভালোলাগা ও ভালোবাসার জায়গা হিসেবে অভিনয় আগের মতোই প্রাধান্য পাবে বলে জানান অভিনেত্রী।

Toma_g_20251113_110039501

সংবাদমাধ্যমকে তিনি বলেন, অভিনয় আমার প্রথম ভালো লাগা এবং ভালোবাসার জায়গা। এখানে সবসময় কাজ করে যাবো। ব্যাংক কর্তৃপক্ষ আমার অভিনয়ের ব্যাপারে আন্তরিক। তাই অভিনয় চালিয়ে যেতে কোনো সমস্যা নেই।

ব্যাংকের সঙ্গে যুক্ত হওয়ার কারণ জানিয়ে অভিনেত্রী বলেন, আমি খুব বেছে বেছে বছরে দুই-একটি সিনেমা করি। জীবনের বাকিটা অন্য কিছুতে এক্সপ্লোর করতে পারার এই সুযোগটা দারুণ। সেই সুযোগ কাজে লাগিয়ে অভিজ্ঞতা অর্জন করতে চাই।

tama

তমাকে শেষ দেখা গেছে ‘হেডলাইন’ নামের একটি ওয়েব সিরিজে। এতে অতিথি চরিত্রে ছিলেন তিনি। জানা গেছে, শিগগিরই নতুন ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে। ভিকি জাহেদের পরিচালনায় নতুন ছবি ‘খলনায়ক’ নামের সে সিনেমায় তার বিপরীতে দেখা যাবে আফরান নিশোকে। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর