মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ঢাকা

‘পান মশলার বিজ্ঞাপন করি না’ মন্তব্যের পর ভাইরাল সানির মাদকের বিজ্ঞাপন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০৪:০৬ পিএম

শেয়ার করুন:

‘পান মশলার বিজ্ঞাপন করি না’ মন্তব্যের পর ভাইরাল সানির মাদকের বিজ্ঞাপনে

পান মসলার প্রচারের অভিযোগে সম্প্রতি শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফের নামে আইনি নোটিশ জারি করা হয়েছে। এই ঘটনায় ভারতের বিনোদন অঙ্গনে চলছে আলোচনা-সমালোচনা। 

বলিউড তারকাদের নামে নোটিশ দেওয়ার রেশ কাটতে না কাটতে এক সাক্ষাৎকারে অভিনেতা সানি দেওল দাবি করেন, তিনি কখনও পান মশলা বিজ্ঞাপন করেননি। ভবিষ্যতেও করবেন না। 

তাঁর দাবির পরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অভিনেতার পুরনো একটি পান মশলার বিজ্ঞাপন। বিজ্ঞাপনে সানির সঙ্গে রয়েছেন অভিনেতা রবি কিষাণ ও বিজয় রাজ। ভিডিওটিতে দেখা যায়, সানি দুইজন সুন্দরীকে নিয়ে একটি পানের দোকানে আসেন এবং মিষ্টি পান অর্ডার করেন। সেই পান মশলার প্যাকেজিংয়ে তাঁর ছবিও রয়েছে। এছাড়াও মদের বিজ্ঞাপনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় সয়লাব। 

image

ঘটনার সূত্রপাত, সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়েছিলেন ‘গদর’ খ্যাত অভিনেতা সানি দেওল। সেখানে তিনি জানান, অনেক পান মশলা বা তামাকজাত পণ্যের বিজ্ঞাপনের প্রস্তাব পেলেও ব্যাক্তিগত নীতির কারণে তিনি তা প্রত্যাখ্যান করেছেন। সানি বলেন, ‘আমি পান মশলার বিজ্ঞাপন করি না। কখনও করবও না। এই ধরনের কোনো কাজই করব না। প্রস্তাব আসে, কিন্তু করব না। এমন কিছু করতে চাই না যা বিশ্বাস করি না। এই সব জিনিসের সঙ্গে একমত নই। আমার মনে হয় না যে জিনিসগুলোর প্রচার করা ঠিক।’

তিনি আরও বলেন, ‘অনেক কিছু আছে যা আমি করি না। কারণ আমার বিবেক অনুমতি দেয় না। যেগুলো করা দরকার সহজভাবে করি।’

গেল শুক্রবারে মুক্তি পেয়েছে সানি দেওল অভিনীত ‘বাটওয়ারা ১৯৪৭’। সিনেমাটি পরিচালনা করেছেন রাজকুমার সন্তোষী।  ছবিটিতে তাঁর সঙ্গে আরও অভিনয় করেছেন শাবানা আজমি, প্রীতি জিনতা, আলি ফজল এবং করণ দেওল।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর