সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ঢাকা

মন্দিরে সানি লিওন, তবে কি ধর্মের পথে হাঁটছেন অভিনেত্রী? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ০১:০৫ পিএম

শেয়ার করুন:

মন্দিরে সানি লিওন, তবে কি ধর্মের পথে হাঁটছেন অভিনেত্রী? 

সম্প্রতি সানি লিওন ব্যস্ত ‘ডিজে ওয়ার্ল্ড ট্যুর’ নিয়ে। পারফর্ম করেছেন স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, থাইল্যান্ড, কানাডাসহ বিভিন্ন দেশের শহরে। মাতিয়েছেন পাতায়া, দিল্লি, মুম্বাই, হায়দরাবাদ, কোচির মঞ্চও। এবার সব ছেড়েছুড়ে মাথায় ঘোমটা দিয়ে সানি ছুটলেন মন্দিরে। 

জুহুর ইসকন মন্দিরে দেখা গেছে সানিকে। এ সময় পরনে ছিল সালোয়ার-কামিজ। ওড়নায় মাথা ঢেকে প্রার্থনা করছিলেন তিনি। এমন ছিমছাম লুকে অভিনেত্রীকে দেখে যারপরনাই মুগ্ধ নেটিজেনরা। সঙ্গে ছিলেন স্বামী ড্যনিয়েলল। স্ত্রীর পাশে দাঁড়িয়ে তাকেও প্রার্থনা করতে দেখা গেছে।  

ergr4eg

এর আগেও মন্দিরে গেছেন সানি। মাসখানেক আগে তাকে দেখা গিয়েছিল মন্দারমণির মন্দিরে। সামাজিক মাধ্যমে সে ছবি নিজেই প্রকাশ করেছিলেন অভিনেত্রী। যা দেখেও নড়েচড়ে উঠেছিলেন নেটাগরিকরা। তবে কি ধর্মের পথে হাঁটছেন সানি— প্রশ্নও উঠেছিল। সেসবের কোনো উত্তর দেননি অভিনেত্রী। 

এদিকে সানি ব্যস্ত ‘চুদাইল’ নামের একটি সিনেমা নিয়ে। হরর-কমেডি ঘরানার ছবি এটি। এতে তাকে দেখা যাবে এক অতৃপ্ত আত্মার চরিত্রে। যে কি না বুলন্দ শহরের রাস্তায় ঘুরে বেড়ায়। তার সঙ্গে আছেন মন্দানা করিমি ও রাহুল দেব। চলতি বচহরের শেষে মুক্তি পেতে পারে সিনেমাটি।

sunney-leone-20230523090411_(2)

সবশেষ সানিকে দেখা গেছে ‘কেনেডি’ সিনেমায়। এতে সানির অভিনয় মুগ্ধ করেছে দর্শককে। নির্মাতা অনুরাগ কশ্যপ। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত এ ছবিতে সানিকে দেখা গেছে চার্লি চরিত্রে। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর