রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ঢাকা

চলচ্চিত্র পরিচালক রাজা সেন আর নেই

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ১২:০২ পিএম

শেয়ার করুন:

পরিচালক রাজা সেন আর নেই

টলিউড চলচ্চিত্র পরিচালক রাজা সেন আর নেই। রোববার (১৬ আগস্ট) সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। 

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। নিউমোনিয়ায় আক্রান্তসহ তাঁর ফুসফুস অকার্যকর হয়ে পড়েছিল। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ সকালে ভেন্টিলেশনে থাকা অবস্থায় মৃত্যু হয়েছিল।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৪ আগস্ট সকালে পরপর দুবার হৃদরোগে আক্রান্ত হন তিনি। এর আগে চলতি বছরের শুরুতেও তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। সেই সময় তাঁর কোমরে অস্ত্রোপচার করা হয়। ১০ বছর আগে একটি ছবির শুটিংয়ের সময় কোমরে আঘাত পাওয়ার পর থেকে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।

তাঁর প্রয়াণে টলিউড পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন টলিউড তারকারা। পরিচালকের মৃত্যুতে শোক প্রকাশ করে সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘একজন কিংবদন্তির বিদায় সবসময়ই বেদনাদায়ক। বাংলা চলচ্চিত্রে তাঁর অবদান আমাদের কাছে অমূল্য।
রাজাদা, আপনাকে শ্রদ্ধায় স্মরণ করছি। আপনার সৃষ্টি ও স্মৃতি চিরকাল থেকে যাবে।’ 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর