হঠাৎ টলিউডের আকাশে শোকের মেঘ। আজ ২৭ মে দুপে বাড়ির ছাদ থেকে পড়ে মারা গেছেন পরিচালক অনীক দত্ত। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
জানা গেছে, গড়িয়াহাটে নিজের বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন অনীক। সঙ্কটজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কিন্তু চিকিৎসকদের কোনো চেষ্টাই ফেরাতে পারেনি অনীককে।
বিজ্ঞাপন
কিছুদিন আগে শারীরিকভাবে অসুস্থ ছিলেন ‘ভূতের ভবিষ্যৎ’ পরিচালক অনীক দত্ত। নিজ ফ্ল্যাটে একাই থাকতেন।
টলিউডকে মূল্যবান সব সিনেমা উপহার দিয়েছেন অনীক দত্ত। যেগুলো নাড়া দিয়েছে দর্শকদের মনেও। তার নির্মিত ছবিগুলোর মধ্যে ‘বরুণবাবুর বন্ধু’, ‘মেঘনাদবধ রহস্য’, ‘ভূতের ভবিষ্যৎ’, ‘ভবিষ্যতের ভূত’, ‘অপরাজিত’ উল্লেখযোগ্য।




