বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ঢাকা

রোনালদোর স্ত্রী কে এই জর্জিনা রদ্রিগেজ?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ১২:৫৭ পিএম

শেয়ার করুন:

রোনালদোর স্ত্রী কে এই জর্জিনা রদ্রিগেজ 

দীর্ঘদিনের জীবনসঙ্গী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে অবশেষে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পর্তুগিজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। দীর্ঘ এক দশক পর নিজেদের সম্পর্ককে বৈধতা দিলেন। বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা জর্জিনা কেবল একজন তারকা ফুটবলারের স্ত্রী-ই নন। জর্জিনার ক্যারিয়ার বেশ মসৃণ। কে এই জর্জিনা রদ্রিগেজ? তা নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। 

আর্জেন্টিনার বুয়েনস আইরেসে জন্ম নেওয়া জর্জিনা স্প্যানিশ মডেল, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, নৃত্যশিল্পী এবং উদ্যোক্তা। রোনালদোর সংসারে তাঁদের আলানা মার্টিনা ও বেলা এসমেরাদা নামের দুই কন্যাসন্তান রয়েছে। এ ছাড়াও তিনি রোনালদোর আগের সম্পর্কের তিন সন্তান ক্রিস্টিয়ানো জুনিয়র, ইভা ও মাতেওকে মায়ের স্নেহে নিজের সন্তানের মতো লালন-পালন করেন। 

image

মাত্র এক বছর বয়সে মায়ের সঙ্গে স্পেনের জাকা শহরে চলে যান জর্জিনা। ছোটবেলা থেকে নাচের প্রতি গভীর অনুরাগ থাকায় তিনি ব্যালেন্স ডান্সার হিসেবে প্রশিক্ষণ নেন। পরবর্তীতে মাদ্রিদে পাড়ি জমান। সেখানে বিলাসবহুল ব্র্যান্ডের শো-রুমে বিক্রয় সহকারী হিসেবে কাজ শুরু করেন। খরচ চালাতে সন্তাহের ছুটির দিনে স্থানীয় বারে কাজ করতে হয়েছে তাঁকে। মাদ্রিদের বিলাসবহুল দোকানে কাজ করার সময় ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তাঁর প্রথম পরিচয় হয়। এরপর তাঁদের মধ্যে সম্পর্কের গভীরতা বাড়তে থাকে। 

নেটফ্লিক্সে মুক্তি প্রাপ্ত জর্জিনার জনপ্রিয় ডকুমেন্টারি ‘আই অ্যাম জর্জিনা’-তে তাঁদের প্রেমের গল্প উঠে আসে। ডকুমেন্টারিতে জানিয়েছিলেন, প্রতিদিন কাজে যাওয়ার সময় তিনি বাসে চড়ে যেতেন। কাজ শেষে রোনালদো বিলাসবহুল গাড়িতে করে বাসায় পৌঁছে দিতেন। ফুটবল মহাতারকা রোনালদোও ডকুমেন্টারিতে স্বীকার করেছিলেন, শুরুতে তিনি ঘুণাক্ষরেও ভাবতে পারেননি তাঁদের সম্পর্ক এতটা গভীর রূপ নেবে।  মডেলিং ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে ক্যারিয়ার শুরু করার পর থেকে জর্জিনা ফ্যাশন দুনিয়ার শীর্ষসারির ম্যাগাজিনের পরিচিত মুখ হয়ে ওঠেন। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে অনুসারী ৭ কোটি ৭৭ লাখ এবং টিকটকে ২ কোটি ৫১ লক্ষ অনুসারী রয়েছে। 

image

দীর্ঘ ১০ বছর ধরে লিভ-ইন করার পর মঙ্গলবার (১১ আগস্ট) বিয়ের পিঁড়িতে বসেছেন তাঁরা। ইনস্টাগ্রামে একটি যৌথ পোস্টের মাধ্যমে তাঁরা বিয়ের আংটি পরা হাতের ছবি শেয়ার করে সুখবরটি জানান। পর্তুগালের কাসকাইস শহরের একটি মনোরম কোস্টাল রিসোর্ট টাউনে অত্যন্ত ঘরোয়া অনুষ্ঠানে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিশেষ দিনে পাশে ছিল তাদের পাঁচ সন্তান।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর