শনিবার, ১ আগস্ট, ২০২৬, ঢাকা

রোনালদো-জর্জিনার বিয়েতে খাবিবসহ আমন্ত্রিত যারা!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ১০:৩৩ এএম

শেয়ার করুন:

রোনালদো-জর্জিনার বিয়েতে খাবিবসহ আমন্ত্রিত যারা!

ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের বিয়ের একটি ‘ফাঁস হওয়া’ নিমন্ত্রণপত্র সামনে আসার পর থেকেই গুঞ্জন জোরদার হয়েছে যে, এই তারকা দম্পতির শুভ পরিণয় আর বেশি দূরে নয়।

প্রায় ৯ বছর একসঙ্গে থাকার পর গত বছর বিয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নেন এই জুটি। আর তারপর থেকেই শুভ দিনটি ঠিক কবে হতে যাচ্ছে, তা নিয়ে নতুন নতুন জল্পনা-কল্পনা দানা বাঁধছে। ৪১ বছর বয়সী রোনালদো অবশ্য বিয়ে ঠিক কবে করছেন, সে বিষয়ে সরাসরি মুখ খোলেননি। তবে ২০২৫ সাল থেকেই তিনি প্রকাশ্যে জর্জিনাকে তাঁর 'স্ত্রী' হিসেবে সম্বোধন করে আসছেন।

কোনো সুনির্দিষ্ট তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও, ফাঁস হওয়া ওয়েডিং কার্ডের তথ্য দেখে অনেকেই ধারণা করছেন যে বিয়ের শুভ কাজটি ১ আগস্ট হতে পারে। পর্তুগিজ টিভি প্রোগ্রাম 'ভি+ফামা' এর হাতে এই কথিত নিমন্ত্রণপত্রের একটি কপি এসেছে বলে দাবি করার পর দেশটির সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে শুভ দিনটি অতি নিকটেই।

কার্ডটিতে লেখা ছিল, "পরিবারের সদস্যদের সাথে নিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ আনন্দের সাথে তাঁদের বিয়ের অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি কামনা করছেন।"

তবে ফাঁস হওয়া এই কার্ডটি আসল কি না, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। কারণ কিছু সতর্ক পর্যবেক্ষক নিমন্ত্রণপত্রে একটি অমিল লক্ষ্য করেছেন। কার্ডটির কিছু সংস্করণে অনুষ্ঠানের সময় বিকেল ৫টা উল্লেখ করা হলেও, অন্য কিছু সংস্করণে সময় লেখা দেখা গেছে দুপুর ২টা।

রোনালদোর বিয়ের অতিথিদের তালিকায় ঠিক কারা থাকছেন তা নিশ্চিত নয়, তবে ফুটবল জগতের পাশাপাশি বিনোদন জগতের নামীদামী তারকাদের সমাবেশ ঘটবে বলে গুঞ্জন রয়েছে। কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র এবং রিও ফার্দিনান্দের মতো ফুটবল তারকাদের নাম শোনা যাচ্ছে। ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানকেও আমন্ত্রণের গুঞ্জন রয়েছে। এর আগে মরগানের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপ শেষ হলেই জর্ফিনাকে বিয়ের পরিকল্পনার কথা জানিয়েছিলেন রোনালদো।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'মিরর'-এর প্রতিবেদন অনুযায়ী, খেলাধুলার গণ্ডি পেরিয়ে বিনোদন জগতের এস্টার এক্সপোসিটো, ভিন ডিজেল, জেনিফার লোপেজ, রিয়ানা এবং ড্রেকের মতো হলিউড ও পপ তারকাদেরও এই বিয়েতে দেখা যেতে পারে। এছাড়া ইউএফসি চ্যাম্পিয়ন খাবিব নুর্মাগোমেদভও রোনালদোর বিয়েতে আমন্ত্রিত বলে জানিয়েছে বেশ কয়েকটি সংবাদমাধ্যম। নিমন্ত্রণপত্র ফাঁস হওয়ার কিছুদিন আগেই জর্ফিনা তাঁর ইনস্টাগ্রামে অনামিকায় চকচকে দামি আংটির ছবি পোস্ট করে বিয়ের গুঞ্জন আরও বাড়িয়ে দিয়েছিলেন। তবে এসব খবর কতটুকু সত্য, তা দেখার জন্য সবাইকে সময়ের ওপরই ভরসা রাখতে হচ্ছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর