শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ঢাকা

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ০১:৩৯ পিএম

শেয়ার করুন:

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার 
কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া ওরফে রিপন ভিডিও।

সামাজিক মাধ্যমে ‘আই লাভ ইউ, এটাই বাস্তব’ সংলাপ দিয়ে জনপ্রিয় হয়ে ওঠা কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে ময়মনসিংহের গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে র‍্যাব-১৪। পরবর্তীতে তাকে নেত্রকোণা মডেল থানায় হস্তান্তর করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে অভিযান পরিচালনা করে আত্মগোপনে থাকা অবস্থায় রিপন মিয়াকে আটক করা সম্ভব হয়।

এর আগে ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে রিপন মিয়াকে প্রধান আসামি করে এবং অজ্ঞাত পরিচয়ের আরও আটজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, গত ১ আগস্ট সন্ধ্যায় বাড়ির পাশের একটি জঙ্গলে নিয়ে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করা হয়।

ভুক্তভোগীর বাবার অভিযোগ, গত শনিবার রাত আটটার দিকে তাদের বাড়িতে যান রিপন। তখন ওই স্কুলছাত্রী বাড়ির উঠানে রান্না করছিল। তার বাবা স্থানীয় বাজারে চায়ের দোকানে ও মা বাইরে কাজে ছিলেন। এ সুযোগে ওই ছাত্রীকে জোর করে বাড়ির পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন রিপন। পরে মেয়েটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে রিপন পালিয়ে যান।

অভিযোগে আরও বলা হয়, কন্টেন্ট বানিয়ে জনপ্রিয়তা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে রিপন আগে থেকেই কিশোরীটিকে উত্ত্যক্ত করতেন। লোকলজ্জার ভয়ে পরিবারটি প্রথমে বিষয়টি প্রকাশ করেনি। পরে ঘটনা জানাজানি হলে সোমবার (৩ আগস্ট) রাতে স্থানীয় একটি বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে সালিশ বসে।

সালিশে রিপন মিয়াকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং এলাকা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়। সালিশে উপস্থিত স্থানীদের পা ধরে ক্ষমা চাওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

পুলিশ জানিয়েছে, চাঞ্চল্যকর মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর