বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ঢাকা

৫ আগস্ট

তখনও দম নিচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে হয়তো বাঁচবে না: সায়ান 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ১১:৫৯ এএম

শেয়ার করুন:

তখনও দম নিচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে হয়তো বাঁচবে না: সায়ান 

আজ ৫ আগস্ট। গেল বছরের এই দিনে পতন ঘটে স্বৈরাচারী সরকারের। বিজয় হয় ছাত্র-জনতার। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার সঙ্গে সক্রিয় ছিলেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে সামাজিক মাধ্যমে জানিয়েছেন ৩৬ জুলাইয়ের শুভেচ্ছা।

সেইসঙ্গে সায়ান করেছেন ৫ আগস্ট প্রাণ দেওয়া জুলাই যোদ্ধাকে শাকিলকে নিয়ে স্মৃতিচারণ। শাকিলকে নিয়ে দেওয়া একটি পোস্ট শেয়ার করেছেন গায়িকা। ক্যাপশনের শুরুতে লিখেছেন, এই ছেলেটার কথা যারা জানেন তারা জানেন, কী এক পরিচ্ছন্ন রাজনীতির নিবেদিত জীবন ছিল কত আগের থেকে! অথচ কত সাধারণ ছেলে,গরিব এক সাধারণ মায়ের আসলে কি অসাধারণ বাচ্চা। 

এরপর লেখেন, যখন পাঁচ তারিখে আমরা বিজয় মিছিলে, সেনাপ্রধানের বক্তৃতা তখনও হয়নি বোধহয়, সীমা আক্তার তখন কান্নায় ভেসে যাচ্ছে! ওদের অনেক কাছের বন্ধু শাকিল। শাকিল তখনও দম নিচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে, হয়তো বাঁচবে না। সেই প্রথম প্রহরের বিজয়ের স্বাদ এরকম চোখের পানিতে নোনতা কত মানুষের! আমাদের এইসব সাধারণ সোনার সন্তানদের এমন নির্মম মৃত্যুকে যারা উদাসীনতায় অপমান করে, তখনও এবং এখনও, আমার প্রাণের কোথাও, কোনো অবজ্ঞার করুণাতেও আমি তাদের কোনোদিন ঠাঁই দেব না,নিজের প্রাণের সুস্থতার জন্য এইটুকু করতে চাই।

সবশেষে সায়ান লেখেন, চব্বিশ আমার অনেক বন্ধুত্ব থেকে আমাকে বিচ্ছিন্ন করেছে। তেমনই থাকুক। আমি অনেক চেনা বন্ধুর হাত ছেড়ে দিলাম,আমার কোনো এক অচেনা তবু প্রাণের আত্মীয় শাকিলের পক্ষ নিলাম।

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর