বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ঢাকা

ফিলিস্তিনিদের নিয়ে সায়ানের গান 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৩, ০৫:৩৪ পিএম

শেয়ার করুন:

ফিলিস্তিনিদের নিয়ে সায়ানের গান 

মানুষের জন্য গান করেন কণ্ঠশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। সুরে বাঁধেন মানবতার গল্প। এবারও তার ব্যতিক্রম হয়নি। চলমান ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধে মানবেতর জীবন কাটাচ্ছে ফিলিস্তিনের মানুষজন। বিষয়টি নাড়িয়ে দিয়েছে তাকে। সায়ান কণ্ঠে তুলেছেন, ‘আমার নাম প্যালেস্টাইন’ শিরোনামের একটি গান।

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে সামাজিক মাধ্যমে গানটির একটি ঝলক প্রকাশ করেছেন তিনি। সেইসঙ্গে বলেছেন, প্যালেস্টাইনের পক্ষের মানুষ আমি । আমার অস্তিত্বের ভেতরে প্যালেস্টাইনের অস্তিত্ব মুক্ত, স্বাধীন এবং স্থায়ী । এই ধরণীর বুকে  তাকে স্বাধীনতার  মর্যাদা দেবার সংগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাই।


বিজ্ঞাপন


গানটির সংগীতায়োজন করেছেন শফিকুজ্জামান শাওন। ভিডিও নির্মাণ করেছেন প্রভাত। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এ গায়িকা লিখেছেন, গানটির সংগীতায়োজন করেছেন শফিকুজ্জামান শাওন । অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার প্রিয় শাওন ভাইকে। গানটির ভিডিও নির্মাণ করে দিয়েছেন প্রভাত। ধন্যবাদ প্রভাত।

এর আগে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদকে নিয়ে গান বেঁধেছিলেন সায়ান। নিজের সোশ্যাল হ্যান্ডেলেই প্রকাশ করেছিলেন গানটি। প্রশংসিত হয়েছে সে গান। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর