সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ঢাকা

আশানুরূপ উন্নতি হয়নি ইলিয়াস কাঞ্চনের, ফিরছেন দেশে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ১২:২৬ পিএম

শেয়ার করুন:

আশানুরূপ উন্নতি হয়নি ইলিয়াস কাঞ্চনের, ফিরছেন দেশে

এক বছরেরও বেশি সময় ধরে লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরছেন চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নিসচা-এর ভাইস প্রেসিডেন্ট লিটন এরশাদ।

জানা গেছে, বাংলাদেশ সময় আজ সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা দিয়েছেন তিনি। সঙ্গে রয়েছেন তার জামাতা আরিফুল ইসলাম কলিন্স।  লিটন জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যে আবারও লন্ডনে ফিরতে হবে ইলিয়াস কাঞ্চনকে। কেননা, ১৫ আগস্ট অভিনেতাকে ফের পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে অভিনেতার বেশকিছু ছবি ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, দীর্ঘদিন ধরে চিকিৎসা নিতে গিয়ে চেহারায় বেশ পরিবর্তন এসেছে। তবে অভিনেতার শারীরিক উন্নতি হয়নি বলে জানিয়েছেন লিটন।

759676959_4523010077942134_1575469628307986779_n

তিনি বলেন, ‘আমাদের কনফিডেন্স লেভেলটা কমে এসেছে। তার পরিবার লন্ডনের সর্বোচ্চ চিকিৎসাসেবা দিয়েছে। অথচ আশানুরূপ কিছু হয়নি। কাঞ্চন ভাইও দেশে ফেরার জন্য ব্যাকুল হয়ে গেছেন। তাই পরিবার সিদ্ধান্ত নিয়েছে, কয়েক দিনের জন্য তাকে দেশে আনবে।’

গত বছরের প্রথম দিকে অভিনেতার শরীরে টিউমার ধরা পড়লেও পারিবারিক সিদ্ধান্তে গত ২৬ এপ্রিল ইলিয়াস কাঞ্চনকে লন্ডনে নেওয়া হয়। সেখানে প্রথমে হারলি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসা শুরু হয়। তিন মাসের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার ব্রেনে অস্ত্রোপচার করা হয়।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর