রোববার, ২ আগস্ট, ২০২৬, ঢাকা

‘সংসারের খরচ কেউ দেয় না’, কারও উপদেশ চান না বাঁধন 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ০৬:৩৪ পিএম

শেয়ার করুন:

সংসারের খরচ কেউ দেয় না, তাই কারও উপদেশ চান না বাঁধন 

বরাবরই গল্প নির্ভর সিনেমায় হাজির হন আজমেরী হক বাঁধন। গল্পের নায়ক হিসেবে দেখে অভ্যস্ত এ অভিনেত্রীকে নিয়ে দর্শকের প্রত্যাশাও বেশি। সম্প্রতি মো. ইকবালের ‘গুলশানের চামেলি’ সিনেমায় বাঁধনের যোগ যেন সে প্রত্যশার গুড়ে বালি দিয়েছে। তাই তো সামাজিক মাধ্যমে সমালোচনায় মেতেছেন অনেকে। এবার সেসবের জবাব দিলেন বাঁধন।

সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন বাঁধন। যেখানে সমালোচকদের জবাব দিয়েছেন। সেইসঙ্গে তাকে উপদেশ দিতেও করেছেন বারণ। অভিনেত্রী লিখেছেন, ‘একটা বিষয় আমি বিশ্বাস করি, আমার সংসারের খরচ তো কেউ দেয় না, আমার জীবনটাও কেউ যাপন করে না। সুতরাং, দয়া করে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাকে উপদেশ দিতে আসবেন না। যাদের উপদেশ আমি বিশ্বাস করি, সম্মান করি, সেরকম মানুষ আমার জীবনে আছে।’

azmeri-haque

এরপর ‘গুলশানের চামেলি’তে যুক্ত হওয়ার কারণ উল্লেখ করে লেখেন, ‘এই সিনেমা করতে রাজি হওয়াটা আমার জন্য খুব কঠিন সিদ্ধান্ত ছিল। কিন্তু গল্পটা আমার খুব ভালো লেগেছে। শুরু থেকেই পুরো টিমের কাছ থেকে যে সম্মান ও সহযোগিতা পেয়েছি, সেটাও আমাকে মুগ্ধ করেছে’।

এরপর লেখেন, ‘এত বছরের ক্যারিয়ারে আমি অনেক নির্মাতা ও প্রযোজকের সঙ্গে কাজ করেছি। প্রতিটি কাজ থেকেই নতুন অভিজ্ঞতা পেয়েছি। কিছু কাজ ভালো ছিল, কিছু কঠিন, তবে সবকিছু মিলিয়েই আজকের আমিটা হয়ে উঠেছি।’

758153794_1784063266352024_5067819376244361997_n

সবশেষে বাঁধন লেখেন, ‘আমি আমার জীবন নিয়ে সুখী। ইনশাআল্লাহ, সময়ের সঙ্গে সঙ্গে আমি এগিয়ে যাব এবং আরো সুখী হব।’

জানা গেছে, এক যৌনকর্মীকে কেন্দ্র করে এগিয়ে যাবে ছবির গল্প। নামভূমিকায় দেখা যাবে পশ্চিমবঙ্গের মধুমিতা সরকারকে। আরও বাঁধন ছাড়াও অভিনয় করবেন রোজিনা, ওমর সানী, মিশা সওদাগর, আশীষ খন্দকার, মুকিত জাকারিয়া প্রমুখ। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর