বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ঢাকা

মধুমিতা-বাঁধনের পর ‘গুলশানের চামেলি’তে ওমর সানী-আমিন খান-রোজিনা   

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ০১:৫৯ পিএম

শেয়ার করুন:

মধুমিতা-বাঁধনের পর ‘গুলশানের চামেলি’তে ওমর সানী-আমিন খান-রোজিনা   

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’। পরিচালক মোহাম্মদ ইকবালের তারকাবহুল সিনেমায় ইতমধ্যে দেশ-বিদেশের একঝাঁক জনপ্রিয় মুখ যুক্ত হয়েছেন। ছবির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে পশ্চিমবঙ্গের ‘পাখি’ খ্যাত অভিনেত্রী মধুমিতা সরকারকে। তাঁর সঙ্গে থাকবেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। 

সিনেমাটিতে বাঁধনের যুক্ত হওয়ার খবর সামনে আসার পর এবার নাম লেখালেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তিন তারকা ওমর সানী, আমিন খান ও অভিনেত্রী রোজিনা। কোনো অপরাধ ছাড়া ক্ষমতাশালীদের নির্মম ষড়যন্ত্রের শিকার এক যৌনকর্মীর জীবনসংগ্রামকে কেন্দ্র করে এগিয়ে যাবে ছবিটির কাহিনী। সিনেমার চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।

সিনেমাটিতে একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে আজমেরী হক বাঁধনকে। তবে বিষয়টি নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে নারাজ তিনি। 

পরিচালক মোহাম্মদ ইকবাল অভিনয়শিল্পীদের নাম প্রকাশ করেননি। তিনি জানান, আগামী ১ আগস্ট সিনেমাটির মহরত অনুষ্ঠিত হবে। সেদিন জমকালো আয়োজনের মাধ্যমে পুরো শিল্পী তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

বাঁধনকে সর্বশেষ তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় দেখা গেছে। এ ছাড়া তাঁর অভিনীত ‘মাস্টার’ ও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমাগুলো আন্তর্জাতিক অঙ্গনেও বেশ প্রশংসা কুড়িয়েছে। অন্যদিকে মধুমিতাকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ‘শ্রীমান v/s শ্রীমতী’ সিনেমায়। 

ইএইচ/

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর