শনিবার, ১ আগস্ট, ২০২৬, ঢাকা

দৃষ্টি প্রতিবন্ধী মোখলেসুরের সংগ্রাম, পাশে দাঁড়াতে চান খায়রুল বাসার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ১২:৪৪ পিএম

শেয়ার করুন:

দৃষ্টি প্রতিবন্ধী মোখলেসুরের সংগ্রাম, পাশে দাঁড়াতে চান খায়রুল বাসার

সম্প্রতি ভাইরাল হয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী মখলেসুর রহমান। এক বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে জানা যায়, অন্ধ হয়েও জীবিকা নির্বাহের জন্য অন্যের কাছে হাত পাতেননি মোখলেস। বরং গাছের ছাল ছাড়িয়ে নিজের এবং বৃদ্ধা মায়ের ভরণপোষণ করছেন।

মাকে নিয়ে দৃষ্টি প্রতিবন্ধী সন্তানের জীবন সংগ্রামের খবর নাড়িয়ে দেয় অভিনেতা খায়রুল বাসারকে। তিনি মোখলেসুর রহমানের পাশে দাঁড়াতে ইচ্ছা প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে এ ইচ্ছা প্রকাশ করেন অভিনেতা।

গেল ২৫ জুলাই মোখলেসুরকে নিয়ে তৈরি প্রতিবেদন শেয়ার করে পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন খায়রুল বাসার। লেখেন, মখলেসুর রহমান আমার ভাই। আমি প্রতি মাসে অল্প করে হলেও আমার পরিবারের দায়িত্ব নিতে চাই। কেউ আমাকে এই পরিবারের সাথে যোগাযোগের সুযোগ করে দিলে কৃতজ্ঞ থাকব।

এরইমধ্যে মোখলেসুরের সঙ্গে যোগাযোগ হয়েছে বলে জনিশ্চিত করেছেন অভিনেতা। এই মুহূর্তে দেশের বাইরে তিনি। জানিয়েছেন দেশে ফিরে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। 

গতকাল শুক্রবার মোখলেসুরকে নিয়ে করা প্রতিবেদনে এক নেটিজেন মন্তব্যের ঘরে মেনশন করেন খায়রুল বাসারকে। উত্তরে অভিনেতা লেখেন, কথা হয়েছে। দেশে ফিরে আমি ওনাদের সাথে ব্যাক্তিগত ভাবে যোগাযোগ করব।

মানবিক হৃদয় খায়রুল বাসারের। এর আগে কিশোরগঞ্জের কবর খদক মনু মিয়ার ঘোড়া হত্যার ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। সে সময় ব্যথিত হয়েছিলেন খায়রুল বাসার। মনু মিয়াকে ঘোড়া কিনে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। 

আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর