আগে থেকেই আলোচনায় রণবীর কাপুরের মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’। ট্রেলার প্রকাশ্যে আসতে যেন তার মাত্রা বাড়ল। ৪ মিনিটের ঝলকে সীতারূপী সাই পল্লবীসহ অনেককে দেখা গেছে। রাম রূপে দেখা গেছে রণবীরকে। শোনা গেছে চরিত্রটির জন্য ১৫০ কোটি রুপি নিয়েছেন ছোট কাপুর। জানা যাক, যশ, সাই পল্লবী, বিবেকরা কত করে নিলেন?
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘রামায়ণ’-এর জন্য মোট ১৫০ কোটি নিয়েছেন রণবীর। অর্থাৎ দুই পর্বের সিনেমার একেক অংশের জন্য তার পকেটে গেছে ৭৫ কোটি করে।
তবে সীতা চরিত্রে অভিনয় করেও পারিশ্রমিকের দিক দিয়ে রণবীরের আশেপাশে থাকতে পারেননি দক্ষিণী তারকা সাই পল্লবী। ১২ কোটিতে সন্তুষ্ট থাকতে হয়েছে অভিনেত্রীকে। এরইমধ্যে ট্রেলারে সীতারূপে ধরা দিয়ে প্রশংসায় ভাসছেন তিনি।
গল্পের মতো পারিশ্রমিকেও রামের কাছাকাছি অবস্থানে আছেন রাবণরূপী যশ। দুই পর্বের জন্য ১০০ কোটি নিয়েছেন তিনি। অর্থাৎ পর্ব প্রতি ৫০ কোটি করে পাচ্ছেন অভিনেতা। তবে ছবির সহ প্রযোজক তিনি। ফলে ব্যাবসা করলে তার পকেট ফুলেফেপে ওঠা সময়ের ব্যাপার মাত্র।
রামের ছায়া হয়ে থাকলেও প্রথম পর্বে হনুমানের দেখা পাওয়ার সম্ভাবনা কম। দ্বিতীয় পর্বে দাপট দেখাবে চরিত্রটি। মহাবলী রূপে দেখা যাবে সানি দেওলকে। শোনা গেছে ৪০ কোটি নাকি দাবি করেছেন অভিনেতা।
লক্ষণের ভুমিকায় অভিনয় করেছেন রবি দূরে। পারিশ্রমিক পেয়েছেন ২-৪ কোটির মতো। অন্যদিকে রাজা দশরথ করে অরুণ গোভিল পকেটে ঢুকিয়েছেন আড়াই কোটির মতো। ছোটপর্দায় তিনিই ফুটিয়ে তুলেছেন রাম চরিত্রটি।
‘রামায়ণ’-এর শূর্পণখা হয়েছেন বলি ডিভা রকুল প্রীত সিং। কানাঘুষো, এক থেকে দু'কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। কৈকেয়ী চরিত্রে অভিনেত্রী লারা দত্ত নাকি তিন কোটি পেয়েছেন।
ছবিতে বিভীষণ চরিত্রে দেখা যাবে বিবেক ওবেরয়কে। তবে তিনি নাকি কোনো পারিশ্রমিক-ই নেননি চরিত্রটির জন্য। এতে পকেট না ভরলেও প্রশংসার ঝুলি ভরেছে বিবেকের। অনুরাগীরা ভাল ভালো কথা বলছেন তাকে নিয়ে।
‘রামায়ণ’-এর নির্মাতা নীতেশ তিওয়ারি। মহাকাব্যিক এ সিনেমার প্রযোজক প্রযোজক নমিত মালহোত্রা। দুই পর্বের এ ছবির বাজেট প্রায় ৫০০ মিলিয়ন ডলার।
আরআর




