বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ঢাকা

প্রকাশ্যে এলো ‘রামায়ণ’-এর ট্রেলার 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ০৪:০২ পিএম

শেয়ার করুন:

প্রকাশ্যে এলো ‘রামায়ণ’-এর ট্রেলার 

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এলো ‘রামায়ণ’-এর প্রথম ট্রেলার। টিজারে রণবীর কাপুরের রাম রূপ নজর কাড়লেও ট্রেলারের কেন্দ্রবিন্দুতে ছিলেন লঙ্কাধিপতি রাবণরূপী দক্ষিণী সুপারস্টার যশ। পাশাপাশি সাই পল্লবীর সীত রূপে নজর আটকেছে সিনেমাপ্রেমীদের।  

image

ট্রেলারের শুরুতে মুখ ঢাকা অবস্থায় রাবণের ত্রিলোকের অধিপতি হিসেবে তাঁর হুংকার দর্শকদের চমকে দেয়। এরপর তাঁর অত্যাচারের অবসান ঘটাতে অবতার হিসেবে রামের জন্ম। ট্রেলারে একে একে ধরা দিয়েছে ছবির তারকারা। সীতা রূপে সাই পল্লবী, কৈকেয়ীর চরিত্রে লারা দত্ত, শূর্পণাখার ভূমিকায় রাকুল প্রীত সিং এবং বিদ্যুৎজিহ্ব চরিত্রে বিবেক ওবেরয় নজর কেড়েছেন। তবে হনুমানের চরিত্রে অভিনয় করা সানি দেওলের কোনো ঝলক প্রকাশ করা হয়নি। 

image

প্রায় ৪ হাজার কোটি টাকা বাজেটে নির্মিত হচ্ছে দুই পর্বের মহাকাব্যের চলচ্চিত্রটি। ছবির সংগীতের দিক থেকে রয়েছে বিশাল চমক। প্রথমবারের মতো জুটি বেঁধেছেন এ আর রহমান এবং অস্কারজয়ী সুরকার হ্যান্স জিমার।

সব ঠিকঠাক থাকলে দুই ভাগে মুক্তি পাবে মেগা সিনেমাটি। প্রথম পর্ব চলতি বছরের দীপাবলির আগে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। দ্বিতীয় পর্ব মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০২৭ সালের দীপাবলিতে। 

image

নীতেশ তিওয়ারি পরিচালিত সিনেমায় রণবীর কাপুর, যশ ও সাই পল্লবী ছাড়াও আরও অভিনয় করছেন সানি দেওল, রবি দুবের মতো তারকারা।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর