শনিবার, ১ আগস্ট, ২০২৬, ঢাকা

ব্যক্তিগত কারণে গান থেকে দূরে, ‘তোমার কলরব’ দিয়ে ফিরলেন মিলানা 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ১১:১৭ এএম

শেয়ার করুন:

ব্যক্তিগত কারণে গান থেকে দূরে, ‘তোমার কলরব’ দিয়ে ফিরলেন মিলানা 

ভিন্নধর্মী গায়কী দিয়ে শ্রোতাদের হৃদয়ে আগেই জায়গা করে নিয়েছিলেন মিলানা মমিন। তবে ব্যক্তিগত ও নানাবিধ কারণে গত কয়েক বছর নতুন কোনো মৌলিক গানে তাকে পাওয়া যায়নি। তবে সুরের ভুবন থেকে যে তিনি একচুলও সরে যাননি, তার প্রমাণ মিলল ফেরার মাধ্যমে।

নীরবতা ভেঙে আবারও মাইক্রোফোনের সামনে দাঁড়িয়েছেন মিলানা। সম্প্রতি গায়িকার নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ‘তোমার কলরব’ শিরোনামের নতুন একটি গান। সোমেশ্বর অলির কথায় গানটির সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।

নতুন গান প্রসঙ্গে মিলানা মমিন বলেন, ‘সংগীত আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। মাঝে কিছুটা সময় বিরতি নিয়েছিলাম ঠিকই, কিন্তু সবসময় মনের ভেতর সুর লালন করেছি। শ্রোতারা আমার কাছে যে ধরনের মানসম্মত গান প্রত্যাশা করেন, ঠিক তেমনই একটি কাজ নিয়ে ফিরেছি। আশা করি, গানটি সবার মন ছুঁয়ে যাবে।’

মিলানা ছায়ানটে নজরুল সংগীত বিভাগেও ৬ বছর গান শিখেছেন। এ পর্যন্ত তার হাফ ডজনের বেশি মৌলিক গান প্রকাশিত হয়েছে। এখন থেকে নিয়মিত তাকে গানে পাওয়া যাবে বলে জানিয়েছেন এই গায়িকা।

তার বেশ কয়েকটি মৌলিক গান প্রশংসিত হয়েছে। লুৎফর হাসানের কথায় ও সুরে তার চতুর্থ মৌলিক গান ‘অপেক্ষার নাম’ ২০২২ সালে রিলিজ হয়, যা শ্রোতামহলে সাড়া ফেলে। এছাড়া তার অন্যান্য গানের মধ্যে ‘গল্প থেকে গল্প’ ও ‘মনের দরজা’ অন্যতম।

মাত্র সাত বছর বয়সে মিলানা প্রথম মঞ্চে গান গেয়েছিলেন। পরে প্রাতিষ্ঠানিক পড়াশোনার চাপের কারণে গানে পদচারণা কিছুটা কমিয়ে দিলেও বর্তমানে তিনি পুরোদমে গান নিয়েই ব্যস্ত হচ্ছেন।

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর