সোমবার, ২৫ মে, ২০২৬, ঢাকা

রায়হান রাফীর ‘আন্ধার’-এ থাকছেন আফসানা মিমি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৫ পিএম

শেয়ার করুন:

রায়হান রাফীর ‘আন্ধার’-এ থাকছেন আফসানা মিমি
রায়হান রাফী-আফসানা মিমি

রোমান্টিক ও অ্যাকশন সিনেমা নির্মাণে সিদ্ধহস্ত নির্মাতা রায়হান রাফী। এবার নতুন জনরার সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন এই নির্মাতা। ভৌতিক গল্প ‘আন্ধার’ সিনেমা দিয়ে নিজেকে নতুনভাবে দর্শকদের সামনে তুলে ধরবেন রাফী। 

রাফীর আসন্ন সিনেমাটিতে কাজ করার ব্যাপারে সম্মতি জানিয়েছেন সিয়াম আহমেদ। সিয়াম ছাড়াও এ সিনেমায় দেখা যাবে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে। নতুন খবর হলো রাফীর ‘আন্ধার’ ছবিতে যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি। খবরটি  গত কোরবানির ঈদে এ অভিনেত্রীর ‘উৎসব’ সিনেমা ব্যাপক ব্যবসাসফল হয়েছে। 


বিজ্ঞাপন


তবে ‘আন্ধার’ সিনেমার নায়িকা কে হবেন তা এখনও নিশ্চিত নয়। সম্প্রতি একাধিক সূত্রের বরাত দিয়ে দেশের একটি গণমাধ্যম নিশ্চিত করেছিল ‘আন্ধার’ ছবিতে নায়িকা হিসেবে থাকছেন অভিনেত্রী নাজিফা তুষি। 

510343769_9873470436111998_4981460743825391045_n

সূত্রটি আরও জানিয়েছিল, ইতোমধ্যে তুষিকে চূড়ান্ত করা হয়েছে। এর আগে তিনি ‘আইসক্রিম’ ও ‘হাওয়া’ ছবি দুটির মাধ্যমে বড়পর্দায় নজর কেড়েছেন। 


বিজ্ঞাপন


রায়হান রাফীর ‘আন্ধার’ ছবিতে কাজের গুঞ্জন উঠলে এ বিষয়ে গণমাধ্যমকে তুষি বলেছিলেন, ‘আর্টিস্ট চাইলেই অনেক কিছু বলতে পারে না। তাঁদের অনেক নিয়মের ভেতর থাকতে হয়। আমি আপাতত কিছু বলতে পারবো না। যা বলার জানার টিম এবং ডিরেক্টর থেকে জানতে হবে, কিংবা তারা বলবেন।’  

বলে রাখা ভালো, ‘২২১ বি’ প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হবে রাফীর ‘আন্ধার’ সিনেমাটি। এর চিত্রনাট্য ও গল্প লিখেছেন অর্থহীন ব্যান্ডের সংগীতশিল্পী সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরী। ছবিটির মাধ্যমে ভৌতিক গল্প বলবেন নির্মাতা রাফী।  

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর