বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ঢাকা

আবারও স্থগিত হয়ে গেল অনুপম রায়ের কনসার্ট

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৬ এএম

শেয়ার করুন:

আবারও স্থগিত হয়ে গেল অনুপম রায়ের কনসার্ট

শেষ মুহূর্তে এসে আবারও স্থগিত হয়ে গেল ভারতের জনপ্রিয় শিল্পী অনুপম রায়ের কনসার্ট।  সমস্ত আয়োজন ও আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরও থামতে হয়েছে আয়োজকদের। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক নির্দেশে স্থগিত হয়ে গেল ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ কনসার্টটি।

বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন জানিয়েছে, কনসার্টটি আবারও স্থগিত করা হয়েছে।

ট্রিপল টাইম কমিউনিকেশনের ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘অনুষ্ঠানটি আয়োজনের লক্ষ্যে আয়োজক প্রতিষ্ঠান সকল প্রস্তুতি সম্পন্ন করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন ও আনুষ্ঠানিকতা যথাযথভাবে সম্পন্ন করে। তবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে সকল প্রস্তুতি ও অনুমোদন সম্পন্ন হওয়ার পরও অনিবার্য কারণ উল্লেখ করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় অনুষ্ঠানটি আয়োজন না করার সিদ্ধান্ত জানানো হয়। এর ফলে কনসার্টটি আপাতত স্থগিত করা হয়েছে।’

বিবৃতিতে আরও লেখা হয়, ‘এই আকস্মিক সিদ্ধান্তে হাজারো সংগীতপ্রেমী, টিকিটধারী, শিল্পী, স্পনসর, অংশীদার এবং সংশ্লিষ্ট সকলের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। তবু আয়োজক প্রতিষ্ঠান রাষ্ট্রের সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনাকে সর্বোচ্চ সম্মান জানিয়ে তা সম্পূর্ণরূপে অনুসরণ করছে।’

আয়োজকরা জানিয়েছে, যারা কনসার্টের টিকিট কিনেছিলেন তাঁদের টিকিটের মূল্য অফিশিয়াল টিকেটিং প্ল্যাটফর্মের মাধ্যমে ফেরত দেওয়া হবে।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর