বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ঢাকা

‘শ্রাবণের মেঘগুলো গানে নিজের অনুভূতি প্রকাশ করেছেন বিউটি রানী পাল’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ১০:০৯ এএম

শেয়ার করুন:

“শ্রাবণের মেঘগুলো’ গানে নিজের অনুভূতি প্রকাশ করেছেন বিউটি রানী পাল”

বাংলা গানের ‘যুবরাজ’ খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর সমসাময়িক বিভিন্ন ইস্যুতে নিজের মতামত নিয়মিত তুলে ধরে থাকেন। এবার তিনি কথা বলেছেন সিলেটের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বিউটি পালকে নিয়ে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়ে নিজের স্কুল জীবনের স্মৃতির কথা স্মরণ করে তিনি লেখেন, ‘প্রয়াত শ্রীমতি কল্যাণী সেন গুপ্তা ছিলেন কুমিল্লা গুলবাগিচা স্কুলের কালচারাল শিক্ষিকা, ছিলেন বিদ্রোহী কবির অনুরক্ত। দূরন্তপনার লাগাম টানতে আমাকে এনগেজ করলেন কালচারাল অ্যাক্টিভিটিজে। তিনি আবৃত্তি, নাটিকা, সঙ্গীতের পাশাপাশি ট্রেন্ড আপ করলেন মিলাদ পড়ানোতেও। কল্যাণী আপার তিন বছরের শাসনামলে শাস্তি এড়াতে স্কুলের ছাত্র হিসেবে কম্পিটিশনে অংশ নিতে বাধ্য হয়েছি।’

তিনি আরও লেখেন, “সম্মানিত শিক্ষকদের কাজ ছাত্র-ছাত্রীদের গড়ে তোলা। এই উদ্দেশ্যেই অভিভাবকরা বাচ্চাদের স্কুলে পাঠায়। স্বদেশী সংস্কৃতি সংযত হওয়া শেখায়, উগ্রতা নয়। বিউটি রানী পাল ম্যাডাম তেমনই একজন উচ্চশিক্ষিত শিক্ষিকা। তিনি আনন্দময় পরিবেশে ছাত্র-ছাত্রীদের শিক্ষা দেন। ৯০ দশকের জনপ্রিয় গান ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’— বিউটি রানী পাল ম্যাম এই গানে নিজের অনুভূতি প্রকাশ করেছেন। এটা ওনার অধিকার।”

দেশের বর্তমান পরিস্থিতি ও সাংস্কৃতিক শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ‘কারণে অকারণে এই দেশের মানুষ পেরেশানীতে আছে এটা ঠিক। এই পেরেশানীর ফাঁকে কাউকে ব্লাইন্ড গেম খেলার সুযোগ দেওয়া হবে না— এটাও শতভাগ সঠিক। আমাদের স্কুল জীবনে শিক্ষা ও নিয়মানুবর্তিতার পাশাপাশি বিনোদনও ছিল।’

সংস্কৃতি চর্চার ওপর গুরুত্বারোপ করে আসিফ লেখেন, ‘যতটুকু জেনেছি সরকারের কিছু মন্ত্রী স্কুলে কালচারাল শিক্ষক নিয়োগে ভেটো দিয়েছে, অথচ প্রধানমন্ত্রী নিজেও শিশুদের মননশীল সাংস্কৃতিক বিকাশে আগ্রহী। শহীদ জিয়ার জাতীয়তাবাদী আদর্শের সাথে এ ধরনের সিদ্ধান্ত একদমই ম্যাচ করে না, প্রজন্ম বেড়ে উঠুক আনন্দে ভরপুর কোলাহলময় সুস্থ সুন্দর পরিবেশে। ঐতিহাসিকভাবে শিল্প সংস্কৃতিতে সমৃদ্ধ বাংলাদেশ কোনো গ্যাস চেম্বার নয়।’

পোস্টে শিক্ষিকা বিউটি রানী পালের সাহসিকতার প্রশংসা করেন জনপ্রিয় এই  কণ্ঠশিল্পী।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর