রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

দিল্লির আন্দোলন নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন ‘থ্রি ইডিয়টস’ এর অভিনেতা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬, ০৩:০৮ পিএম

শেয়ার করুন:

অবশেষে নীরবতা ভাঙলেন ‘থ্রি ইডিয়টস’ এর অভিনেতা

ভারতে প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে অবশেষে মুখ খুলেছেন ‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা আর মাধবন।

সামাজিক মাধ্যমে এক দীর্ঘ পোস্টে তিনি শিক্ষার্থীদের হতাশ না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানান। বিবৃতিতে মাধবন লেখেন, ‘শিক্ষা আমাদের দেশের ভবিষ্যৎ গড়ে তোলে। তাই প্রতিটি শিক্ষার্থীর মেধাভিত্তিক, স্বচ্ছ ও নিরপেক্ষ ব্যবস্থা পাওয়ার অধিকার আছে। আমি সব সময় তরুণদের শক্তির ওপর বিশ্বাস রেখেছি। আজ হাজারো শিক্ষার্থী আর অভিভাবক যে দুশ্চিন্তা ও কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন তা মন থেকে অনুভব করতে পারছি।’

তিনি আরও লেখেন, ‘আমি সরকারের কাছে অনুরোধ করছি প্রশ্ন ফাঁসের মতো অপরাধের সঙ্গে জড়িত সবাইকে কঠিন শাস্তি দেওয়া হোক। এমন শাস্তি হতে হবে, যাতে ভবিষ্যতে কেউ শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার সাহস না পায়। আমি বিশ্বাস করি, আগের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে অভিনেতা বলেন, ‘যারা দুশ্চিন্তায় আছ বা মন ভেঙে পড়েছে তাদের বলছি—দয়া করে আশা ছেড়ো না। তোমাদের মেধা, পরিশ্রম আর ইচ্ছাশক্তি অনেক বড়। কষ্ট করে যাও। নিজের ওপর ভরসা রাখো, সাময়িক বাধার কারণে নিজের ভবিষ্যৎকে থমকে যেতে দিও না।’

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর