সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ফাঁস হওয়া প্রশ্নে পাস করেছেন সালমান, জানা গেল আন্দোলনে সমর্থন দিতেই

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬, ১২:৫৭ পিএম

শেয়ার করুন:

ফাঁস হওয়া প্রশ্নে পাস করেছেন সালমান, জানা গেল আন্দোলনে সমর্থন দিতেই

প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে দিল্লিতে চলমান আন্দোলনে একাত্ম প্রকাশ করেছে ভারতীয় শিল্পী সমাজ। এবার ককরোজ জনতা পার্টির আন্দোলনে সমর্থন বলিউড সুপারস্টার সালমান খানের। এরপর-ই সামাজিক মাধ্যমে ছড়ায় এক ভিডিও। যেখান থেকে জানা গেল, প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আন্দোলনে সমর্থনকারী সালমান নিজেই প্রশ্ন ফাঁস করে পাস করেছেন।

ভারতীয় সংবাদমাধ্মের এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্দোলনে সমর্থন দিতেই সালমানের এক পুরনো ভিডিও সামনে এসেছে। এটি কপিল শর্মার শোয়ের একটি অংশ। যেখানে অতিথি ছিলেন সালমান খান এবং তার বাবা সেলিম খান। দুই ভাই আরবাজ ও সোহেল খানও ছিলেন।

সেখানেই মজার ছলে প্রশ্ন ফাঁসের বিষয়টি তোলেন সেলিম। সালমানের স্কুল জীবনের ঘটনা ছিল সেটি। সেলিম জানান, সেসময় গণেশ নামের এক ব্যক্তি তাদের বাড়িতে আসতেন এবং পরিবারের সবাই তাকে বিশেষ গুরত্ব দিতেন।

সেলিমের কথায়, ‘আমার মনে প্রশ্ন জাগে, এই গণেশ ব্যক্তিটি কে? যাঁকে আমার বাড়িতে আমার থেকেও বেশি সম্মান দেওয়া হচ্ছে!’ পরে তিনি জানতে পারেন লোকটির পরিচয় এবং গুরুত্ব দেওয়ার কারণ।

সেলিম জানান গণেশ নামের ওই ব্যক্তি ছিলেন একজন প্রশ্ন ফাঁসকারী। সালমান ও তার ভাইদের প্রশ্ন সরবরাহ করতেই খান বাড়ি যাতায়াত ছিল তার। সালমানও অস্বীকার করেননি। বরং হাসতে হাসতে জানান, ফাঁস হওয়া প্রশ্নের সাহায্যে বেশ কয়েকটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তিনি। ঘটনাটি বলতেই হাসির হুল্লোড় পড়ে দর্শকদের মাঝে। সঞ্চালক কপিলও হাসি আটকাতে পারেননি। 

গতকাল বুধবার রাতে নিজের স্কুল জীবনের একটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন পর্দার টাইগার। সঙ্গে লেখেন, ‘প্রশ্নপত্র ফাঁস অত্যন্ত গুরুতর বিষয়।’ শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহির দাবিতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের পাশে থাকার কথাও জানান তিনি। ছবিটি ভাইরাল হতেই পুরনো সেই ভিডিও নতুন করে সামনে আসে। এরপর থেকেই সালমানকে নিয়ে ট্রলে মাতেন নেটিজেনরা।

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর