গতকাল সোমবার প্রশ্নপত্র ফাঁসের বিরোধিতায় এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিভারতের ল্লিতে সংসদ অভিযানের কর্মসূচি ছিল শিক্ষার্থীদের। মেলেনি অনুমতি। উল্টো কাঁদানে গ্যাস ছোড়ার পাশাপাশি লাঠিচার্জ করা হয় আন্দোলনকারীদের ওপর। এ ঘটনায় ক্ষুব্ধ বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ।
নিজের এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রবীণ এ অভিনেতা। লিখেছেন, ‘এই মুহূর্তে আমার মনটা দুঃখে বিদীর্ণ হয়ে আছে। আমি রাগে ফুঁসছি। দেখতে পাচ্ছি আমাদের বাচ্চাদের ওপর কীভাবে নির্যাতন করছে ওই গুন্ডারা, যাদের দেখে আমেরিকার আইস এজেন্টদের কথা মনে পড়ছে। মুখে মুখো পরে, হাতে ডান্ডা। বাচ্চাদের কথাটাও একটু ভাবুন। ভুলে যাবেন না এর পরিণাম আপনাদেরও ভুগতে হবে।’
ওই পোস্টে আন্দোলনকারীদের উদ্দেশেও বার্তা দিয়েছেন নাসিরুদ্দিন। লড়ে যাওয়ার আহ্বান জানিয়ে লিখেছেন, ‘বহু মানুষের সমবেদনা আপনার সঙ্গে রয়েছে। আপনারা লড়তে থাকুন। দেশের যুব সম্প্রদায়ের কাছে আমরা বরাবরই আশাবাদী। এখন সেই আশা আরও বেড়েছে। আপনারা আপনাদের লড়াই লড়তে থাকুন। আমরা আপনাদের সঙ্গে আছি।’
ককরোজ পার্টির আন্দোলন মূলত শিক্ষাব্যবস্থার দুর্নীতি, প্রশ্নফাঁস, পরীক্ষায় ব্যাপক খরচ এবং সার্বিকভাবে দেশের পড়ুয়াদের প্রতি কেন্দ্রের দায়বদ্ধতার অভাব নিয়ে। ভারতের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এরইমধ্যে সমর্থন জানিয়েছেন আন্দোলনকারীদের।
আন্দোলনে যোগ দিয়ে অসুস্থ হয়ে পড়েছেন শাবানা আজমি। জিয়াগঞ্জ থেকে গর্জে উঠেছেন অরিজিৎ সিং। পাঞ্জাব থেকে হুংকার দিয়েছেন দিলজিৎ দোসাঞ্ঝ। এছাড়াও স্বশরীরে যোগ দেন প্রকাশ রাজ, স্বরা ভাস্কর প্রমুখ।
আরআর




