সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

১৭ বছর পর আবারও সিনেমা হলে ‘থ্রি ইডিয়টস’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, ০৬:৪৫ পিএম

শেয়ার করুন:

১৭ বছর পর আবারও সিনেমা হলে ‘থ্রি ইডিয়টস’

দেড় দশকের বেশি কেটে গেলেও দর্শকদের মগজে আগের মতোই জীবন্ত র‍্যাঞ্চো-রাজু-ফারহানরা। আজও ভাইরাস, চতুররা সিনেমাপ্রেমীদের মনে টাটকা। সম্প্রতি দর্শকরা অপেক্ষায় সিনেমাটির সিক্যুয়েলের ঘোষণা দিতেই মুখিয়ে আছেন দর্শকরা। এরইমধ্যে জানা গেল ফের সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘থ্রি ইডিয়ট্স’।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শোনা যাচ্ছে, আগামী ৪ সেপ্টম্বর মুক্তি পাচ্ছেন ছবিটি। ফের ১৭ বছর পর বড়পর্দায় দেখা যাবে র‍্যাঞ্চো-রাজু-ফারহানদের। ছবির প্রযোজক বিধু চোপড়ার জন্মদিন উপলক্ষে পুনরায় মুক্তি পাচ্ছে ‘থ্রি ইডিয়টস’।

3-idiots_20251209_134952503_(1)_20260428_180937852

এদিকে প্রযোজকের জন্মদিন উপলক্ষে ‘থ্রি ইডিয়ট্স’ মুক্তি পাচ্ছে শুনে প্রশ্ন তুলেছেন অনেকে। বিধু বিনোদের এত ব্যবসাসফল ছবি থাকতে ভাইরাস, চতুরদেরই ফেরানো হচ্ছে কেন? তবে সেসব নিয়ে মন্তব্য করেনি প্রযোজনা প্রতিষ্ঠান।

অন্যদিকে জানা গেছে ‘থ্রি ইডিয়টস ২’-এর কারণে সব কাজ থামিয়ে দিয়েছেন আমির ও পরিচালক রাজকুমার হিরানি। স্থগিত রয়েছে দাদাসাহেব ফালকের বায়োপিকের কাজ। পরিচালক-নায়ক ব্যস্ত ফের ইডিয়টদের নিয়ে। 

idiots_20260428_181136575

‘থ্রি ইডিয়টস ২’-ই হতে চলেছে আমিরের পরের সিনেমা। এবারও তার সঙ্গে দেখা যাবে কারিনা কাপুরকে। বাকি চরিত্রগুলোতে শরমন যোশি, মাধবনসহ যারা ছিলেন তারাই থাকছেন বলে নিশ্চিত করেছেন অভিনেতা। ওই জায়গা থেকে সিক্যুয়েলটিকে ইডিয়টদের পুনর্মিলনীও বলা যায়।

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর