সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

চামড়া ঝুলে গেছে, ওজন কমেছে— এ কেমন হাল সালমান খানের 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ জুলাই ২০২৬, ০৩:০২ পিএম

শেয়ার করুন:

চামড়া ঝুলে গেছে, ওজন কমেছে— এ কেমন হাল সালমান খানের 

মাস খানেক হলো স্বাস্থ্যজনিত কারণে উদ্বিগ্ন সালমান খানের ভক্তরা। কেননা বার দুয়েক ভেঙে পড়া শরীর ও প্রায় টাক মাথায় সামাজিক মাধ্যমে দেখা গেছে তাকে। এবার যেন ভাইজানের স্বাস্থ্যের আরও অবনতি!

সম্প্রতি মুম্বাইয়ের এক অনুষ্ঠানে হাজির হন সালমান। সেখানকার এক ভিডিওতে দেখা যায় সল্লুর চেহারায় বার্ধক্যের ছাপ স্পষ্ট। ঝুলে পড়া ত্বক, ভেঙে পরা চোয়াল, উধাও সিক্স প্যাক যা দেখে রীতিমতো আকাশ থেকে পড়েছেন নেটিজেনরা। ওজনও কমে গেছে অস্বাভাবিকভাবে।একেবারেই রোগা লাগছে। 

salman-khan_20260623_194154869

এমন রূপে প্রিয় তারকাকে দেখে স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। কেউ কেউ মনে করছেন দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত টাইগারের। তবে কারও অভিমত, কয়েক সেকেন্ডের ভিডিও দেখে ভেঙে পড়ার কিছু নেই। পেছনে অন্য গল্পও থাকতে পারে।

এদিকে বিষয়টি সামজিক মাধ্যমে যেন ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন সালমান। সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘আপনাদের শরীর কেমন আছে?’ ওই পোস্টে ভক্তরা মন্তব্যের ঘর ভরিয়েছেন ভালোবাসায়। টাইগারের সুস্বাস্থ্য কামন করেছেন তারা।

salman-20220210125753

এর আগে আমির খানের ‘লগান’ সিনেমার ২৫ বছর পূর্তিতে গিয়েছিলেন সালমান। পরে কংগ্রেস সংসদ সদস্য সুপ্রিয়া সুলের মেয়ের বিয়েতেও দেখা যায় তাকে। উভয় স্থানেই প্রিয় তারকার শরীর সুবিধার মনে হয়নি অনুরাগীদের।

সালমানের ঘনিষ্ঠ একজন ওই সময় দাবি করেছিলেন, শরীর ভালো যাচ্ছে না তার। এর আগে একাধিকবার যুক্তরাষ্ট্রে গিয়ে চিকিৎসা করিয়েছেন তিনি। পরিবারের লোক চিকিৎসার জন্য ফের সেখানে যেতে বলছেন টাইগারকে।

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর