শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

অস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যু 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬, ১১:৪১ এএম

শেয়ার করুন:

অস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যু 

বিশ্ব চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্রের পতন ঘটল। অস্কারজয়ী প্রখ্যাত আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার আর নেই। গেল ১৬ জুলাই ৮১ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। অভিনেত্রীর মৃত্যুর খবর গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন তাঁর এজেন্ট ফিল বেলফিল্ড।

১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত কালজয়ী সিনেমা ‘মাই লেফট ফুট’-এ এক কালজয়ী অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন ব্রেন্ডা ফ্রিকার। ছবিতে সেরিব্রাল পালসিতে আক্রান্ত লেখক ও শিল্পী ক্রিস্টি ব্রাউনের মায়ের চরিত্রে তাঁর অনবদ্য অভিনয় আজও সিনেপ্রেমীদের চোখে জল এনে দেয়।

অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ১৯৯০ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে অস্কার অ্যাওয়ার্ড লাভ করেন ব্রেন্ডা। পুরস্কার অর্জনের মাধ্যমে তিনি এক ইতিহাস সৃষ্টি করেন। কারণ তিনিই ছিলেন অভিনয়ের জন্য অস্কার জেতা প্রথম আইরিশ নারী। একই চলচ্চিত্রে ক্রিস্টি ব্রাউনের ভূমিকায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতার অস্কার জিতেছিলেন প্রখ্যাত অভিনেতা ড্যানিয়েল ডে-লুইস।  

দীর্ঘ কয়েক দশকের অভিনয়জীবনে ব্রেন্ডা ফ্রিকার রূপালী পর্দা, টেলিভিশন ও মঞ্চ—তিন মাধ্যমে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন। তাঁর প্রয়াণ বিশ্ব সিনেমার জন্য এক অপূরণীয় ক্ষতি বলে মত অভিনেত্রীর ভক্তদের। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর