সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ভিন্ন ধর্মের নারীকে বিয়ে, আমিরকে হত্যা করতে ৫ কোটি রুপি পুরস্কার ঘোষণা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ০১:০৩ পিএম

শেয়ার করুন:

হিন্দু নারীকে বিয়ে, আমিরকে হত্যা করতে ৫ কোটি রুপি পুরস্কার ঘোষণা

বলিউড অভিনেতা আমির খানের তৃতীয় বিয়েকে কেন্দ্র করে ক্ষোভে ফুসছেন ভারতের কট্টরপন্থী হিন্দু ধর্মগুরুরা। গেল কয়েকদিন আগে তাঁর বিরুদ্ধে ‘লাভ জিহাদ’-এর অভিযোগ তুলে ভারত থেকে বিতাড়িত করার হুমকিও দেওয়া হয়। এবার আমিরকে হত্যার জন্য ৫ কোটি রুপির পুরস্কার ঘোষণা করলেন ভারতের অযোধ্যার এক কট্টরপন্থী ধর্মগুরু। 

সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে আইনি বিয়ে সম্পন্ন করেন আমির। বারবার হিন্দু নারীকে বিয়ে বিষয়টি নিয়ে প্রথমে রাজনৈতিক অঙ্গনে জলঘোলা করেন মহারাষ্ট্রের বিজেপি নেতা ও মন্ত্রী নীতেশ রানে। তিনি আমিরকে সরাসরি ‘লাভ জিহাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ বলে কটাক্ষ করেন। 

রাজনৈতিক নেতার আক্রমণাত্মক মন্তব্যের রেশ কাটতে না কাটতেই এবার আমিরকে হত্যার জন্য পুরস্কার ঘোষণা করেছেন অযোধ্যার তপস্বী জগৎগুরু পরমহংস আচার্য। বিজেপি নেতার বক্তব্যকে সমর্থন জানিয়ে তিনি বলেন, ‘যে ব্যক্তি আমির খানকে হত্যা করতে পারবে তার পরিবারকে নগদ ৫ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে।’ শুধু তাই নয়, ওই ব্যক্তির আইনি লড়াইয়ের সমস্ত খরচও তিনি নিজে বহন করবেন বলে জানান।

আমির খানের ওপর ক্ষোভের কারণ হিসেবে বলেন, তাঁর তিন স্ত্রীই হিন্দু পরিবারের সন্তান। এটি কোনো সাধারণ বিয়ে নয়। বরং এর পেছনে গভীর চক্রান্ত রয়েছে। হিন্দু মেয়েদের ফাঁদে ফেলে ‘লাভ জিহাদ’কে উৎসাহিত করতেই আমির বারবার এমনটা করছেন। সমাজ ও দেশের সংস্কৃতি বাঁচাতে এ ধরনের মানসিকতার মানুষদের কঠোর শাস্তি দেওয়া উচিত বলেও মনে করেন তিনি।

এদিকে ওই সাক্ষাৎকার চলাকালীন অযোধ্যার রাম মন্দিরের আর্থিক দুর্নীতির অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে, ধর্মগুরু  পরমহংস কেন্দ্রীয় সরকারের পক্ষে সাফাই গান। তিনি জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ ট্রাস্ট তৈরি হয়েছে। বর্তমানে স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) বিষয়টি নিয়ে তদন্ত করছে। 

ইএইচ/

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর