মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

হলিউড

আত্মহত্যা করেছেন জনপ্রিয় মার্কিন অভিনেতা জশ গ্রিসেটি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬, ১১:৩৬ এএম

শেয়ার করুন:

আত্মহত্যা করেছেন জনপ্রিয় মার্কিন অভিনেতা জশ গ্রিসেটি

জনপ্রিয় মার্কিন অভিনেতা জশ গ্রিসেটি আর নেই। গত শুক্রবার (১০ জুলাই) আত্মহত্যা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মী রব ম্যাকক্লুর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৪ বছর। 

রোববার (১৩ জুলাই) সামাজিক মাধ্যম এক পোস্টের মাধ্যমে জশের মৃত্যুর খবরটি প্রকাশ্যে আনেন রব ম্যাকক্লুর। তিনি লেখেন, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমাদের প্রিয় জশ গ্রিসেটি গত শুক্রবার আত্মহত্যা করেছেন। আমি এখনও নির্মম সত্যটা মেনে নিতে পারছি না। ওঁর স্ত্রী ও পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।’

জশের আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছে বিনোদন জগৎ। তাঁর দীর্ঘদিনের এজেন্ট রিক ফেরারি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘এন্টারটেইনমেন্ট উইকলি’কে বলেন, ‘আমি পুরোপুরি বিধ্বস্ত। এ মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলার ভাষা আমার নেই।’

জশের অকাল মৃত্যুতে হলিউড ও ব্রডওয়ে থিয়েটার অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। টনি পুরস্কারজয়ী অভিনেত্রী ডোনা মারফি গভীর শোক প্রকাশ করে লিখেছেন, ‘এটি অত্যন্ত হৃদয়বিদারক সংবাদ। জশ একজন অসাধারণ প্রতিভাবান মানুষ ছিলেন।’ জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী লিয়া সালোঙ্গা, রেচেল জেগলারসহ আরও অনেকে সামাজিক মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

মিউজিক্যাল নাটক ‘ডিনার’-এ জশের সহ-অভিনেত্রী এরিকা হেনিংসেন সামাজিক মাধ্যমে স্মৃতিচারণ করে লিখেছেন, ‘ওহ জশ, আমি তোমাকে বড্ড ভালোবাসতাম। তুমি যদি আমাদের মাঝে আজ থাকতে! আমার জীবনকে পাল্টে দেওয়ার জন্য, আমাকে হাসানোর জন্য তোমাকে ধন্যবাদ।’

১৯৮১ সালের ১ ডিসেম্বর ওয়াশিংটনে জন্ম নেওয়া জশ গ্রিসেটি বোস্টন কনজারভেটরি থেকে মিউজিক্যাল থিয়েটার নিয়ে পড়াশোনা করেন। ব্রডওয়ের একাধিক জনপ্রিয় মিউজিক্যাল থিয়েটারে তাঁর পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করেছিল। ‘সামথিং রটেন’ নাটকে নাইজেল বটম চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর