শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

৮৮ বছর বয়সে প্রথম গানের অ্যালবাম প্রকাশ করছেন অস্কার জয়ী অভিনেতা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ জুলাই ২০২৬, ০২:২৪ পিএম

শেয়ার করুন:

৮৮ বছর বয়সে প্রথম গানের অ্যালবাম প্রকাশ করছেন অস্কার জয়ী অভিনেতা 

পর্দায় চরিত্রকে জীবন্ত করে তুলতে জুড়ি মেলা ভার হলিউড অভিনেতা স্যার অ্যান্থনি হপকিন্সের। ‘দ্য সাইলেন্স অব দ্য ল্যাম্বস’ ও ‘দ্য ফাদার’ সিনেমায় অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন তিনি। এবার ৮৮ বছর বয়সে নিজের লেখা অর্কেস্ট্রাল মিউজিক নিয়ে প্রকাশ করতে যাচ্ছেন তাঁর প্রথম পূর্ণাঙ্গ মিউজিক অ্যালবাম। 

বিশ্বখ্যাত রেকর্ড লেবেল ‘ডেক্কা ক্লাসিকস’-এর সাথে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছেন হপকিন্স। তাঁর অ্যালবামের নাম রাখা হয়েছে ‘লাইফ ইজ আ ড্রিম’।

image

এক বিবৃতিতে হপকিন্স তাঁর সংগীতপ্রেম নিয়ে বলেন, ‘সংগীতই ছিল আমার প্রথম আকাঙ্ক্ষা, প্রথম চাওয়া। আমি আমার পুরো জীবন জুড়ে সংগীত সৃষ্টি করেছি। এর মধ্যে কিছু সুর দশকের পর দশক ধরে আমার সাথে মিশে আছে। আমি বারবার সেগুলোর কাছেই ফিরে যাই।’

অ্যালবামের সংগীত পরিচালনা করেছেন গুস্তাভো দুদামেল এবং সুর করেছেন ফিলহারমোনিয়া অর্কেস্ট্রা। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে অ্যালবামটির প্রথম গান ‘ব্র্যাকেন রোড’। ডেক্কা ক্লাসিকস জানিয়েছে, এই সুরে১৯৪০-এর দশকে সাউথ ওয়েলসের মারগামে কাটানো হপকিন্সের শৈশবের স্মৃতি জড়িয়ে আছে। 

image

এছাড়া অ্যালবামে থাকছে ওয়েলসের ঐতিহ্যবাহী সুর থেকে অনুপ্রাণিত ‘মাই ফাদারল্যান্ড’সহ সিনেমা, তাঁর স্ত্রী এবং ভাগ্নিকে উৎসর্গ করে তৈরি বেশ কিছু সংগীত। 

ডেক্কা ক্লাসিকসের সাথে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত হপকিন্স বলেন, ‘ডেক্কার সাথে চুক্তিবদ্ধ হওয়া আমার জীবনের অন্যতম সেরা সম্মান। উস্তাদ গুস্তাভো দুদামেলের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা। তাঁর হাতের ছোঁয়ায় প্রতিটি নোট এক একটি জীবন্ত ক্যানভাসে রূপ নিয়েছে।’ ডেক্কার প্রেসিডেন্ট লরা মঙ্কস অভিনেতার প্রতিভার প্রশংসা করে একে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন।

image

এর আগে ২০১১ সালে বিখ্যাত ডাচ ভায়োলিন বাদক আন্দ্রে রিউ হপকিন্সের ১৯৬৪ সালের সুর করা ‘ওয়ালতজ’ তাঁর অ্যালবামে প্রকাশ করেছিলেন। ২০১২ সালে বার্মিংহাম সিম্ফনি অর্কেস্ট্রার সাথে ‘কম্পোজার’ শিরোনামে একটি অ্যালবাম প্রকাশ করে হপকিন্স ক্লাসিক ব্রিট পুরস্কার জেতেন। এছাড়া গত বছর সৌদি আরবে রয়্যাল ফিলহারমোনিক অর্কেস্ট্রার সাথে ‘লাইফ ইজ আ ড্রিম’ কনসার্টের মাধ্যমে প্রথম লাইভ পারফরম্যান্স করেছিলেন এই কিংবদন্তি। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর