শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন, যা বললেন তার কোরিওগ্রাফার 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ জুলাই ২০২৬, ১২:৫১ পিএম

শেয়ার করুন:

অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন, যা বললেন তার কোরিওগ্রাফার 

অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জনে সরগরম সামাজিক মাধ্যমে। রটনা রটেছে, সিঙ্গাপুরে নাকি গোপনে বিয়ে করেছেন তিনি। এরমধ্যে মধ্যে ঘি ঢালেন ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা। এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন তিনি।  

গৌতম বলেন, খবরটি সত্য হলে অপু বিশ্বাসকে শুভেচ্ছা জানাব। আর যদি শুধুই গুঞ্জন হয়, তাতেও অবাক হওয়ার কিছু নেই। অপু বিশ্বাস নিজের যোগ্যতা ও আত্মবিশ্বাসে জীবনকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার সক্ষমতা রাখেন।

তিনি জানান, শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর অপু বিশ্বাস মানসিকভাবে কঠিন সময় পার করেছিলেন। সেই সময় তিনি তার পাশে ছিলেন, নিয়মিত কথা বলে সাহস জুগিয়েছেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে উৎসাহ দিয়েছেন।

এদিকে দ্বিতীয় বিয়ের গুঞ্জনে মুখ খোলেননি অপু। তবে বিষয়টি নিয়ে কথা বলেছেন তার নিজস্ব কোরিওগ্রাফার মাহফুজ কাদরী। তিনি বলেন, ‘গৌতম সাহা অনেক বছর ধরেই অপু বিশ্বাসের সঙ্গে কাজ করছেন না। এমন একটি বিষয়ে মন্তব্য না করাই তার জন্য ভালো হতো। কারণ, তিনি অপু বিশ্বাসের বর্তমান ব্যক্তিগত জীবন সম্পর্কে অবগত নন।’

আরও বলেন, কাজের প্রয়োজনে অপু বিশ্বাসকে প্রায়ই দেশের বাইরে যেতে হয়। ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে কোথাও ভ্রমণে গেলে সেটিও শাকিব খান ও তার পরিবারের জানা থাকে।

তার ভাষায়, ‘অপু বিশ্বাস এখন পুরোপুরি ছেলে জয় এবং নিজের ক্যারিয়ার নিয়েই ব্যস্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে যে দ্বিতীয় বিয়ের গুঞ্জন ছড়িয়েছে, তার কোনো সত্যতা নেই। এমন কোনো সিদ্ধান্ত নিলে অপু বিশ্বাস নিজেই সবার সঙ্গে বিষয়টি ভাগ করে নেবেন।’

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর