শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

অটোরিকশা চালকদের জন্য লাইসেন্স চালু করা উচিত:  নিলয় আলমগীর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ জুলাই ২০২৬, ০২:৩৮ পিএম

শেয়ার করুন:

অটোরিকশা চালকদের জন্য লাইসেন্স চালু করা উচিত:  নিলয় আলমগীরের

রাজধানীর সড়ক গুলোতে প্রতিদিন বাড়ছে যানজট। নষ্ট হচ্ছে হাজার হাজার কর্ম ঘন্টা। তৈরি হচ্ছে জনদূর্ভোগ। যানজটের শিকার হয়ে সঠিক সময় হাসপাতালে পৌঁছাতে না পেরে অনেকেই রাস্তায় প্রাণ হারাচ্ছেন।  দেশের বেশিরভাগ নাগরিকারা মনে করেন রাজধানীতে যানজটের প্রধান কারণ ব্যাটারি চালিত অটোরিকশা। এবার প্রধান সড়কগুলোতে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ এবং চালকদের লাইসেন্স চালুর দাবি ছোট পর্দার অভিনেতা নিলয় আলমগীরের। 

শুক্রবার (৩ জুন) এক পোস্টে অভিনেতা লিখেছেন, ‘দেশে অটোরিকশা যেভাবে বেপরোয়া হয়ে উঠছে তাতে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। আবার অন্যদিকে সাধারণ মানুষও অটোরিকশা ব্যবহারে ক্রমেই অভ্যস্ত হয়ে উঠছে। মানুষের চাহিদা থাকায় অটোরিকশার সংখ্যাও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর ইতিবাচক দিক হলো, অনেক বেকার মানুষের কর্মসংস্থান তৈরি হচ্ছে। অনেকে তাঁদের শেষ সম্বল দিয়ে একটি অটোরিকশা কিনে সংসার চালাচ্ছে।অন্যদিকে প্রশাসনের বিধিনিষেধ, ধরপাকড় কিংবা অটোরিকশা জব্দ করেও যানজটের কার্যকর সমাধান হচ্ছে না।’

অভিনেতা আরও বলেন, ‘ব্যক্তিগতভাবে মনে হয় এভাবে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব না। বরং অটোরিকশার জন্য বাধ্যতামূলক নিবন্ধন ব্যবস্থা, চালকদের জন্য পৃথক লাইসেন্স এবং নির্দিষ্ট রোড পারমিট চালু করা উচিত। যাদের প্রয়োজনীয় কাগজপত্র থাকবে না তাদের অটোরিকশা জব্দ করা হবে। যারা নিয়ম ভঙ্গ করবে তাঁদের বড় অংকের জরিমানার আওতায় আনা হবে। এতে যেমন রাস্তায় শৃঙ্খলা ফিরবে তেমনি সরকারের রাজস্ব আয় বাড়বে। এবং বৈধভাবে অটোরিকশার ড্রাইভারদের জীবন জীবিকাও সুরক্ষিত হবে।’

এদিকে অভিনেতার পোস্টের মন্তব্যের ঘরে মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের। অনেকেই তার সঙ্গে সহমত পোষণ করেছেন। আবার কেউ কেউ সমালোচনাও করেছেন।

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর