সোমবার, ১১ মে, ২০২৬, ঢাকা

নাটক যদি এতই খারাপ হয় দেখা বন্ধ করে দেন: নিলয় 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৫, ০৪:৩১ পিএম

শেয়ার করুন:

নাটক যদি এতই খারাপ হয় দেখা বন্ধ করে দেন: নিলয় 

অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন নিলয় আলমগীর। নাটকের সবচেয়ে ব্যস্ত অভিনেতা তিনি। সামাজিক মাধ্যমে নিজের কাজের প্রচারণার পাশাপাশি সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলেন। এবার দেখা গেল ব্যতিক্রম চিত্র। কেউ হয়তো নাটক ছেড়ে দিতে বলেছেন নিলিয়কে। বিষয়টি নিয়ে প্রকাশ করেছেন ক্ষোভ। 
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন নিলয়। তার সেই পোস্টটি দেখেই বোঝা যাচ্ছে, নাটকের মানের কারণে কেউ তাকে নাটকে অভিনয় করা থেকে বিরত থাকছে বলেছেন।

কারও নাম উল্লেখ না করে কিছুটা বিরক্তির সুরে নিলয় লিখেছেন, ‘আমার নাটক দেখেই আমাকে চেনেন এবং আমার নাটক দেখেই আমার ফ‍্যান হয়েছেন। এখন আবার আমাকে বলছেন নাটক ছেড়ে দিতে। কিছুই তো বুঝতেসি না।’


বিজ্ঞাপন


আরও লিখেছেন, ‘আমি নাটক ছেড়ে দিলেই কি আপনি নাটক দেখা বন্ধ করবেন? সেটা তো করবেন না। অন্য আরেকজনের নাটক ঠিকই দেখবেন। নাটক যদি এতই খারাপ জিনিস হয় তাহলে সবাই মিলে নাটক দেখা বন্ধ করে দেন। তাহলে নতুন নাটকও হবে না। বল কিন্তু আপনার কোর্টে।’

২০০৯ সালে ফেয়ার অ্যান্ড লাভলী সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে শোবিজে পথ চলা শুরু হয় নিলয়ের। মাসুদ কায়নাত পরিচালিত ‘বেইলি রোড’ চলচ্চিত্র দিয়ে তিনি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তার সর্বশেষ সিনেমা ‘অল্প অল্প প্রেমের গল্প’ মুক্তি পায় ২০১৪ সালে। এরপর সিনেমায় অভিনয় না করলেও নিয়মিত কাজ করছেন টিভি নাটকে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর