শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ঢাকা

পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেমের গুঞ্জন নীহার, যা বললেন অভিনেত্রী 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ০১:০৯ পিএম

শেয়ার করুন:

পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেমের গুঞ্জন নীহার, যা বললেন অভিনেত্রী 

রিলেশনশিপ স্ট্যাটাস হালনাগাদ করতেই সামাজিক মাধ্যম ব্যস্ত হয়ে পড়েছে অভিনেত্রী নাজনীন নীহাকে নিয়ে। অভনেত্রীও রাখঢাক করেননি। জানিয়েছেন তিনি সম্পর্কে আছেন। এরপরই গুঞ্জন ছড়ায় পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেমে মজেছেন নীহা। 

এদিকে ইনস্টাগ্রামে এক তরুণের সঙ্গে ছবি পরকাশ করেছেন নীহা। গুঞ্জন উসকে দিয়েছে তা। তবে বিষয়টি নিয়ে ঝেড়ে কাশেননি অভিনেত্রী। বলেছেন, ‘আমি কাকে বিয়ে করছি, সেটা তো কাউকে খুঁজে বের করতে বলিনি। সময় হলে আমি নিজেই এনগেজের মতো বিয়ের খবরও জানিয়ে দেব। সবার উচিত আমাদের অভিনন্দন জানানো ও অ্যাপ্রিশিয়েট করা। আর বুঝলাম না, এখানে কাকে বিয়ে করতে যাচ্ছি, তার দেশ কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠল। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল—এই দেশগুলোর নাম কোথা থেকে আসল? আমি সময় হলে নিজেই সব জানাব। ধন্যবাদ।’

এর আগে রিলেশনশিপ হালনাগাদ নিয়ে বলেন, ‘‘আমি ‘এঙ্গেজমেন্ট’ লিখিনি। লিখেছি ‘এঙ্গেজড’। অর্থাৎ আমি এখন সিঙ্গেল না। কারও না কারও সঙ্গে এঙ্গেজড। সময় হলে সব জানতে পারবেন।’’ 

এর আগে গেল ফেব্রুয়ারিতেও সামাজিক মাধ্যমে বিয়ের গুঞ্জন উঠেছিল নীহার। ফেসবুক ‘মাই ডে’ তে ‘আলহামদুলিল্লাহ’ লিখে একটি ছবি পোস্ট করেছিলেন। ছবিতে হলুদ লাগানো দুটি হাত দেখা গিয়েছিল। মুহূর্তেই সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল এবং শুরু হয়েছিল বিয়ের গুঞ্জন। তখন বিষয়টিকে ‘নাটক’ বলে উড়িয়ে দিয়েছিলেন তিনি। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর