বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

গায়কের মৃত্যুর ক্ষতিপূরণের টাকা নিয়ে বাবা-মায়ের কাড়াকাড়ি 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন ২০২৬, ০৪:৪৮ পিএম

শেয়ার করুন:

গায়কের মৃত্যুর ক্ষতিপূরণের টাকা নিয়ে বাবা-মায়ের কাড়াকাড়ি 

বছর চারেক আগে টেক্সাসের হিউস্টনে বন্দুকধারীর গুলিতে নিহত হন গ্র্যামি মনোনয়ন পাওয়া জনপ্রিয় র‍্যাপার কার্সনিক খারি বল ওরফে টেকঅফ। মার্কিন হিপহপ ব্যান্ড ‘মিগোস’-এর সদস্যর হত্যাকাণ্ডের পর এবার তার রেখে যাওয়া সম্পদ ও ক্ষতিপূরণের অর্থ ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছেন তার বাবা ও মা। গায়কের মৃত্যুর ঘটনায় করা মামলার সমঝোতার টাকা কে কতটুকু পাবেন— তা নিয়ে চলছে আইনি লড়াই।

জনপ্রিয় র‍্যাপারকে গুলি করে হত্যা

মার্কিন সংবাদমাধ্যম টিএমজেডের প্রতিবেদন অনুযায়ী, টেকঅফের মা তিতানিয়া ড্যাভেনপোর্ট এবং বাবা কেনেথ বলের মধ্যে এই অর্থ নিয়ে কাদা ছোঁড়াছুঁড়ি চলছে। টেকঅফের মায়ের দাবি, সন্তানের জীবনে তাঁর বাবার কোনো অবদান ছিল না। তাই ক্ষতিপূরণের টাকার ওপর তাঁর কোনো অধিকার নেই।

অভিযোগের নথিতে তিতানিয়া উল্লেখ করেছেন, জন্মের পর থেকে টেকঅফকে তিনি একাই বড় করেছেন। তাঁর সংগীত ক্যারিয়ারের শুরুতেও তিনি পাশে ছিলেন। টেকঅফ তারকা খ্যাতি পেলে তার মায়ের সব দায়িত্ব নেন। বাড়ি, গাড়ি, পোশাকসহ যাবতীয় ভরণপোষণের খরচ জোগাতেন।

অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে জনপ্রিয় র‍্যাপার গ্রেফতার

তিতানিয়ার আরও অভিযোগ করেছেন, টেকঅফের বাবা কেনেথ বল সন্তানের জীবনে কোনো অবদান রাখেননি। তিনি ছেলেকে কোনো আর্থিক সহায়তা করেননি। টেকঅফও তাঁর বাবাকে কোনো আর্থিক সাহায্য করতেন না।

image

অন্যদিকে, বাবা কেনেথ বলের দাবি—সন্তানের জীবনে তিনি যতোটুকুই অনুপস্থিত থাকুন না কেন আইনগতভাবে ক্ষতিপূরণের অর্ধেক অর্থ পাওয়ার অধিকার তার রয়েছে। টেকঅফের মা চাচ্ছেন জর্জিয়ার আদালতে অর্থের ফয়সালা হোক। অন্যদিকে তার বাবা চাইছেন টেক্সাসের আদালতে মীমাংসা করতে। তবে আদালত এখনও এই বিষয়ে কোনো চূড়ান্ত রায় দেয়নি।

জনপ্রিয় র‍্যাপারকে লক্ষ্য করে গুলি

উল্লেখ্য, ২০২২ সালের ১ নভেম্বর টেক্সাসের হিউস্টনের একটি বোলিং অ্যালির বাইরে গুলিবিদ্ধ হয়ে মারা যান টেকঅফ। এই হত্যাকাণ্ডে অভিযুক্ত প্যাট্রিক জেভিয়ার ক্লার্ক বিচার চলতি বছরের শেষের দিকে শুরু হওয়ার কথা রয়েছে।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর