রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ঢাকা

স্ত্রীর সঙ্গে মিলতেই বিজয়কে আনফলো কথিত প্রেমিকার! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০২৬, ০৬:২১ পিএম

শেয়ার করুন:

স্ত্রীর সঙ্গে মিলতেই বিজয়কে আনফলো কথিত প্রেমিকার! 

স্ত্রী সংগীতা সোরনালিঙ্গমের সঙ্গে দুরত্ব ঘোচার খবর চাউর হতেই বিজয় থালাপতিকে সামাজিক মাধ্যমে আনফলো করলেন কথিত প্রেমিকা অভিনেত্রী তৃষা কৃষ্ণান। তবে কি সংসার মেরামত করতে গিয়ে প্রেম ভেঙে গেল তামিলনাড়ুর মেয়রের— উঠেছে গুঞ্জন।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে যেন বিজয়ের গলার মালা হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন তৃষা। শপথগ্রহণ অনুষ্ঠানেও ছিলেন সামনের সারিতে। 

thalapati_20260615_135224321

কিন্তু ঘর জোড়া লাগার খবর চাউর হতেই যেন বিজয়ের সঙ্গ ছাড়েন তৃষা। অভিনেতার জন্মদিনের পার্টিতে যোগ দেননি। জানাননি শুভেচ্ছাও। এরপর চোখে পড়ে সোশ্যাল মিডিয়ায়ও আনফলো করেছেন কথিত প্রেমিককে। মুহূর্তেই ফিসফাস শুরু— তবে কি সম্পর্কে ইতি টানছেন তৃষা? 

জানা গেছে, ছেলের সঙ্গে পুত্রবধূকে এক করতে মাঠে নেমেছেন বিজয়ের মা শোভা চন্দ্রশেখর। দুই পক্ষের সঙ্গেই কথা বলেছেন তিনি। কাছে আনার চেষ্টা করছেন তাদের। তবে তথ্যটি নিশ্চিত করেতে পারেনি কেউ। 

bijay_20260504_121758819_(1)

বেশ কিছুদিন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাচ্ছিল না বিজয়-সংগীতাকে। সেখান থেকেই ছড়ায় গুঞ্জন। তা বাস্তবে রূপ নেয় চলতি বছরের শুরুতে আদালতে সংগীতা বিচ্ছেদের আবেদন করলে। 

২৫ বছরের বৈবাহিক জীবন বিজয়-সংগীতার। তাদের কাছের আসার গল্প হার মানায় সিনেমাকে। ১৯৯৬ সালে ‘পুভে উনাকাগা’ সিনেমাতে বিজয়ের অভিনয়ে মুগ্ধ হন সংগীতা। তার টানে লন্ডন থেকে ভারতে ছুটে আসেন। পরিচয় ধীরে ধীরে গড়ায় প্রেমে। ১৯৯৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। তাঁদের সংসারে জেসন সঞ্জয় ও দিব্যা সাশা নামে দুই সন্তান রয়েছে।

আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর