রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

দূর থেকে দেখে লাভ হবে না আর: নুসরাত ফারিয়া 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০২৬, ১১:১১ এএম

শেয়ার করুন:

দূর থেকে দেখে লাভ হবে না আর: নুসরাত ফারিয়া 

কখনও তিনি রূপালি পর্দার চঞ্চলা হরিণী। কখনও আবার সুরের মূর্ছনায় মাতিয়ে তোলা কণ্ঠশিল্পী। গ্ল্যামার আর ফ্যাশনে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ঝড় তোলে জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। এবার ধরা দিলেন নতুন রূপে। সাম্প্রতিক ছবিগুলো দিয়ে ভক্তদের মনে যেন একটু বেশিই দোলা দিলেন

২৪ সেকেন্ডের রিলসে চমক দিলেন নুসরাত ফারিয়া 

ছবিতে দেখা যায়, ফারিয়ার পরনে রয়েছে নিকষ কালো রঙের পোশাক। তাঁর ওপর ছোট ছোট চুমকির কাজ যেন গভীর রাতের আকাশে তারার মেলা। গলায় জড়িয়েছেন গহনা এবং হাতে পরেছেন চুড়ি। আলতো করে বাঁকা করা চাহনি আর ঠোঁটের কোণে লেগে থাকা মৃদু হাসির মায়াজালে মুহূর্তেই কুপোকাত নেটিজেনরা। ছবির ক্যাপশনে লিখেছেন তাঁরই গাওয়া গানের লাইন— ‘দূর থেকে দেখে লাভ হবে না আর’।

image

ছবিগুলো পোস্ট করার পরপরই ভক্তদের লাইক আর কমেন্টের জোয়ার ভেসে এসেছে তাঁর ওয়ালে। একজন লিখেছেন, ‘আপনারা তো আসমানের তারা। ধরা-ছোয়া যায় না। দূর থেকেই দেখে যাই।’ ফারিয়া রূপের মায়ায় ডুবে একজন লিখেছেন, ‘পড়ে না চোখের পলক। কি তোমার রুপের ঝলক।’ আর একজন লিখেছেন,  ‘খোলা জানালা,দক্ষিণা বাতাসে তোমাকেই ভাবছি।’ 

যে কারণে নুসরাত ফারিয়াকে নিয়ে এতো আলোচনা

নুসরাত ফারিয়া: রূপ যেন তার নায়েগ্রার জলপ্রপাত

মডেলিং ও উপস্থাপনা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও ২০১৫ সালে ‘আশিকী’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে নুসরাত ফারিয়ার। এরপর ‘বাদশা দ্য ডন’, ‘বস-২’, ‘বিবাহ অভিযান’, ‘মুজিব: একটি জাতির রূপকার’-এর মতো সিনেমা দিয়ে নিজেকে প্রমাণ করেছেন তিনি। শুধু অভিনয় নয়, একজন গায়িকা হিসেবেও তিনি বেশ প্রশংসিত। তাঁর গাওয়া ‘পটাকা’, ‘আমি হাবিবী’ এবং সর্বশেষ ‘লোকে বলে’ দারুণ জনপ্রিয়তা পায়। ছবির ক্যাপশনটি মূলত তাঁর ‘লোকে বলে’ গানের একটি চেনা লাইন ‘দূর থেকে দেখে লাভ হবে না আর’।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর