বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ঢাকা

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এসেছে ‘ধুরন্ধর’-এর চিত্রনাট্য?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ০৫:৪৪ পিএম

শেয়ার করুন:

মুক্তির চতুর্থ দিনে কত আয় করল রণবীরের ‘ধুরন্ধর ২’

৩ হাজার কোটি রুপির ইতিহাস গড়া ভারতীয় সিনেমা ‘ধুরন্ধর’-এর চিত্রনাট্য নাকি এসেছে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে! গত কয়েক দিন ধরে এমন গুঞ্জনে উত্তাল নেটদুনিয়া। এবার দীর্ঘদিনের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন সিনেমার অন্যতম অভিনেতা রাকেশ বেদি। ফ্র্যাঞ্চাইজিটিতে ‘জামিল জামালি’ চরিত্রে অভিনয়ের জন্য র্শকমহলে বেশ প্রশংসিত হচ্ছেন তিনি।

ভারতের 'ধুরন্ধর'-এর জবাবে সিনেমা নির্মাণের ঘোষণা পাকিস্তানের


বিজ্ঞাপন


গত বুধবার (১৭ জুন) দিল্লিতে আয়োজিত ‘অমৃত রত্ন ২০২৬’ সম্মেলনে উপস্থিত হয়ে ‘ধুরন্ধর’ সিনেমার চিত্রনাট্য নিয়ে রাকেশ বেদি বলেন, “সিনেমাটি সুপারহিট হওয়ার পর কিছু মানুষ দাবি করতে শুরু করেন ‘ধুরন্ধর’-এর চিত্রনাট্য নাকি সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে লিখে দেওয়া হয়েছে। আমি তাঁদেরকে প্রশ্ন করি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে এমন কোনো ব্যক্তি আছেন যিনি সিনেমার চটুল সংলাপ লিখতে পারেন? এমন কথা আসলে কেউ ভাবতেও পারে না।”

অ্যাকশন থ্রিলার সিনেমায় কমেডি চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে প্রবীণ অভিনেতা বলেন, “চিত্রনাট্যটি দুই-তিনবার পড়ার পর বুঝতে পারলাম এটি অত্যন্ত গম্ভীর ছবি। তবে কাহিনীর ভেতরে এমন কিছু জায়গা ছিল যেখানে কমেডি যুক্ত করার সুযোগ রয়েছে।” রাকেশ জানান, অ্যাকশন সিনেমায় কমেডি যুক্ত করার বিষয়টি নিয়ে পরিচালক আদিত্য ধরের সঙ্গে কথা বলতে চাইলে শুরুতে তিনি কিছুটা ইতস্তত বোধ করছিলেন। তবে শুটিং শুরুর পর রাকেশের দুর্দান্ত কমিক টাইমিং পরিচালকে মুগ্ধ করেছিল।

ভারতীয় সিনেমার সর্বকালের সর্বোচ্চ আয় করা ফ্র্যাঞ্চাইজি 'ধুরন্ধর'


বিজ্ঞাপন


রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিসে ৩ হাজার কোটি রুপির ব্যবসা করে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে। এই সিনেমায় রণবীর ছাড়াও অক্ষয় খন্না, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, আর মাধবন এবং সারা অর্জুনের মতো তারকারা অভিনয় করেছেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর