বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ঢাকা

ভাইরাল লায়লা বাউলকে সংস্কৃতি মন্ত্রণালয়ের আর্থিক সহায়তা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ১১:৫৮ এএম

শেয়ার করুন:

ভাইরাল লায়লা বাউলকে সংস্কৃতি মন্ত্রণালয়ের আর্থিক সহায়তা

সামাজিক মাধ্যমে লোকগান গেয়ে দেশজুড়ে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা পাওয়া শিল্পী লায়লা বাউলের পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। তাঁর অনন্য শিল্পসাধনার স্বীকৃতি ও পৃষ্ঠপোষকতার অংশ হিসেবে তাঁকে ৩ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (১৭ জুন) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী শিল্পী লায়লা বাউলের হাতে ৩ লাখ টাকার চেক তুলে দেন। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।


বিজ্ঞাপন


সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হলেন নিতাই রায় চৌধুরী

চেক হস্তান্তরের পর মন্ত্রীর দপ্তরে গান পরিবেশন করেন লায়লা। তাঁর কণ্ঠে লোকসংগীত উপভোগ করেন উপস্থিত অতিথিরা।

অনুষ্ঠানে লায়লা বাউলের প্রতিভার প্রশংসা করে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ‘প্রকৃত প্রতিভা কখনও চাপা থাকে না। শত প্রতিকূলতা ও বাধা পেরিয়েও তা একসময় মানুষের সামনে বিকশিত হয়।’ এ প্রসঙ্গে তিনি উদাহরণ হিসেবে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সংগ্রামের কথা উল্লেখ করেন।

আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার


বিজ্ঞাপন


মন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের লোকজ সংস্কৃতি ও বাউল গান দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ। তাই তৃণমূল পর্যায়ে ছড়িয়ে থাকা এমন প্রতিভাবান শিল্পীদের খুঁজে বের করা, তাদের সঠিক মূল্যায়ন করা এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া সরকারের দায়িত্ব।’

অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ কানিজ মওলাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর