বুধবার, ১৭ জুন, ২০২৬, ঢাকা

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল আর্জেন্টিনার জনপ্রিয় ইউটিউবার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ১২:৫২ পিএম

শেয়ার করুন:

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল আর্জেন্টিনার জনপ্রিয় ইউটিউবার

ব্রাজিলের রিও ডি জেনেরিওতে মাঝআকাশে দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে মার্কিন পপ গায়ক অলিভার ট্রি (৩২) এবং আর্জেন্টিনার জনপ্রিয় ইউটিউবার গাসপিসহ (২৩) নিহত ছয়জন। স্থানীয় সময় গত রবিবার (১৪ জুন) সকাল ৯টার দিকে শহরের পশ্চিমাঞ্চলীয় রেক্রেইও দোস বান্দেইরান্তেস এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন এই তথ্য নিশ্চিত করেছে।

image


বিজ্ঞাপন


দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানায়, মাঝআকাশে সংঘর্ষের পর একটি হেলিকপ্টার রেক্রেইও দোস বান্দেইরান্তেস এলাকার একটি গাড়ি পার্কিংয়ে বিধ্বস্ত হয়। এতে সেখানে পার্ক করা প্রায় ২০টি গাড়ি দুমড়েমুচড়ে যায়। বিধ্বস্ত হেলিকপ্টার দুটির কিছু অংশ চারপাশের বহুতল ভবনগুলোতে গিয়ে পড়ে। তবে মাটিতে থাকা অন্য কোনো ব্যক্তি আহত হননি।

লাইভ চলাকালীন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের রহস্যজনক মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা

নিহতদের মধ্যে সবচেয়ে পরিচিত মুখ ছিলেন মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি। ‘লাইফ গোজ অন’ এবং ‘মিস ইউ’ খ্যাত এই গায়ক তাঁর চতুর্থ স্টুডিও অ্যালবামের বিশ্ব সফরের অংশ হিসেবে ব্রাজিলে অবস্থান করছিলেন। ২০১৮ সালে ‘Alien Boy’ দিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনায় আসেন তিনি। ২০২০ সালে তাঁর গানগুলো বিশ্বজুড়ে টিকটক ভিডিওতে ব্যাপক ভাইরাল হয়।


বিজ্ঞাপন


image

দুর্ঘটনায় প্রাণ হারানো অপর জনপ্রিয় ব্যক্তি হলেন আর্জেন্টিনার ইনফ্লুয়েন্সার গাসপার প্রিম দিয়াজ। যিনি ইন্টারনেট দুনিয়ায় গাসপি নামে পরিচিত। রাস্তায় সাধারণ মানুষের ব্যতিক্রমী সাক্ষাৎকার নিয়ে ভিডিও তৈরি করতে। গাসপির ইউটিউবে প্রায় ৩০ লাখ সাবস্ক্রাইবার রয়েছে। ব্রাজিলিয়ান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় গাসপির সঙ্গে থাকা আর্জেন্টিনার ভিডিও নির্মাতা লুকাস ভিনিয়ালেও নিহত হয়েছেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর