শুক্রবার, ১২ জুন, ২০২৬, ঢাকা

লাইভ চলাকালীন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০৬:২৩ পিএম

শেয়ার করুন:

লাইভ চলাকালীন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু

ফেসবুক লাইভ চলাকালীন মারা গেলেন জনপ্রিয় মার্কিন কনটেন্ট ক্রিয়েটর জন ডেভিস। বুধবার (১০ জুন) টেনেসির জেলিকো এলাকায় নিজের বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিএমজেড প্রথম এই কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যুর খবরটি সামনে আনে। পরবর্তীতে মার্কিন ম্যাগাজিন ‘পিপল’ ক্যাম্পবেল কাউন্টি শেরিফ অফিসের প্রতিবেদনের বরাতে জানায়, গত বুধবার এক ব্যক্তির শ্বাসকষ্টজনিত সমস্যার জরুরি কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা। তবে সেখানে পৌঁছানোর পর জন ডেভিসকে আর বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থলেই তাঁকে মৃত ঘোষণা করা হয়।


বিজ্ঞাপন


২৬ বছরে কনটেন্ট ক্রিয়েটরের রহস্যজনক মৃত্যু

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের রহস্যজনক মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা

সামাজিক মাধ্যমের বিভিন্ন সূত্র ও অনুরাগীদের পোস্ট থেকে জানা গেছে, গত ১০ জুন রান্নার লাইভ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জন ডেভিস। তাঁর মৃত্যুর পর লাইভ ভিডিওটি পেজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে মৃত্যুর এক দিন আগে, ৯ জুন জনের মায়ের সঙ্গে করা ভিডিওটি এখনও পেজে রয়েছে। ভিডিওতে দেখা যায়, মা-ছেলে মিলে রাতের খাবারের জন্য টমেটোর রেসিপি তৈরি করছিলেন।

‘কফি টাইম উইথ জন অ্যান্ড মম্মা’ নামক ফেসবুক ও ইউটিউব চ্যানেলে মা ফ্রান্সেস ডেভিসকে সঙ্গে নিয়ে নিয়মিত কনটেন্ট বানাতেন জন। মা-ছেলের রসায়ন দেখতে ফেসবুক ও ইউটিউব মিলিয়ে লাখো দর্শক প্রতিদিন চোখ রাখতেন তাঁদের চ্যানেলে। জনের আকস্মিক বিদায়ের খবরে শোকের ছায়া নেমে এসেছে।


বিজ্ঞাপন


ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর