সোমবার, ১৫ জুন, ২০২৬, ঢাকা

জন্মদিন

শাবানা সম্পর্কে এই তথ্যগুলো জানেন? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০১:০২ পিএম

শেয়ার করুন:

শাবানা সম্পর্কে এই অজানা তথ্যগুলো জানেন? 

আজ ১৫ জুন ঢাকাই সিনেমার কিংবদন্তী অভিনেত্রী শাবানার জন্মদিন। এ বছর ৭৫ এ পা রাখলেন তিনি। ১৯৫২ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। জন্মদিনে চলুন জেনে নেওয়া যাক এ অভিনেত্রী সম্পর্কে কিছু অজানা তথ্য।

*শাবানার জন্ম ঢাকার গেণ্ডারিয়ায়। পৈতৃক বাড়ি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে।
*শাবানার আসল নাম আফরোজা সুলতানা রত্না। চলচ্চিত্রে নাম পরিবর্তন করে হন শাবানা।
*শাবানার বাবার নাম ফয়েজ চৌধুরী, যিনি একজন টাইপিস্ট ছিলেন এবং মা ফজিলাতুন্নেসা ছিলেন গৃহিণী।
*১৯৬৭ সালে পরিচালক এহতেশামের উর্দু ছবি ‘চকোরি’ দিয়ে পর্দায় আগমন।
*শাবানার স্বামীর নাম ওয়াহিদ সাদিক। যিনি একজন চলচ্চিত্র প্রযোজক।

GK_2024-06-15_666d32ab0207f_20250615_130745642

*শাবানার প্রযোজনাপ্রতিষ্ঠানের নাম ছিল ‘এস এস প্রডাকশনস’।
*শাবানা অভিনীত ছবির সংখ্যা ৫০০-এর মতো।
*শাবানা অভিনয়ের জন্য ১১ বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। যা বাংলা চলচ্চিত্র জগতে ইতিহাস।
*শাবানা অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ছিল ‘ঘরে ঘরে যুদ্ধ’।

sabana3-20221205143732_20250615_130949309


বিজ্ঞাপন


*শাবানার বিপরীতে প্রথম নায়ক ছিলেন নাদিম।
*শাবানার প্রাতিষ্ঠানিক শিক্ষার ইতি ঘটে মাত্র ৯ বছর বয়সে।
*বেগম রোকেয়ার চরিত্রে শাবানা অভিনয় করেছিলেন। এটি ছিল শাবানার স্বপ্নের চরিত্র। ছবিটি মুক্তি পায়নি। শাবানার চলচ্চিত্র থেকে অপ্রাপ্তি কিংবা আফসোস এই একটি

ক্যারিয়ার তুঙ্গে থাকা অবস্থায় অভিনয় থেকে হঠাৎ আড়ালে চলে যান শাবানা। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে পরিবারের কাছে চলে যান এবং স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তবে পর্দার আড়ালে থেকেও আজও দর্শকের হৃদয়ে আধিপত্য শাবানার। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর