সোমবার, ১৫ জুন, ২০২৬, ঢাকা

ব্রাজিলে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা, নিহত জনপ্রিয় গায়ক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ১১:৫৭ এএম

শেয়ার করুন:

ব্রাজিলে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা, প্রাণ গেল জনপ্রিয় গায়কের 
অলিভার ট্রি

৩২ বছর বয়সে নিভে গেল জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রির জীবন প্রদীপ। ব্রাজিলের রিও ডি জেনিরোতে এক ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ১৪ জুন সকালে রিও ডি জেনিরোর আকশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষ বাঁধে। এতে ৬ জনের প্রাণহানি হয়। তাদের একজন অলিভার। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তা উদঘাটনে এরইমধ্যে তদন্তে নেমেছে ব্রাজিলের পুলিশ। 

oliver-tree-2020-cr-Parker-Day-billboard-1548-1595254862

অলিভারের জন্ম ক্যালিফোর্নিয়ায়। শুরুতে ইলেকট্রনিক সংগীত নিয়ে কাজ করত্যেন। ২০১৩ সালে প্রকাশ পায় তার প্রথম ইপি ‘ডেমনস’। তবে পরিচিতির জন্য অপেক্ষা করতে হয় আরও বছর তিনেক। 

২০১৬ সালে ‘হোয়েন আ’ম ডাউন’ গানটি ভাইরাল হলে মেলে তুমুল জনপ্রিয়তা। এই ট্র্যাকে তার সঙ্গে ছিলেন ডিজে হোয়েদ্যান। ২০১৮ সালে প্রকাশ পায় অলিভারের দ্বিতীয় ইপি। এটি তাকে সংগীতের বিশ্ব তারকা করে তোলে। ‘এলিয়েন বয়’ নামের অ্যালবামটির দুটি ভিডিও কোটি কোটি দর্শকের কাছে সমাদর পায়।

MixCollage-14-Jun-2026-11-26-AM-9487

টিকটকেও দারুণ জনপ্রিয়তা ছিল অলিভারের। ২০২১ সালে এই মাধ্যমে ভাইরাল হয় তার গান ‘লাইফ গো অন’ । তার ‘মিস ইউ’ গানটিও তুমুল ভাইরাল হয়। সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি অনুসারী তার। 

অলিভার ব্যস্ত ছিলেন বিশ্ব ট্যুর নিয়ে। চতুর্থ স্টুডিও অ্যালবাম ‘লাভ ইউ ম্যাডলি, হেইট ইউ ব্যাডলি’র এ বিশ্বসফর শুরু হয় গত মেতে মেক্সিকো থেকে। এরপর ল্যাটিন আমেরিকার কয়েকটি দেশে গান। পরিকল্পনা ছিল ইউরোপ, এশিয়া, নিউজিল্যান্ড ও আফ্রিকায় শো করবেন। কিন্তু তার আগেই জীবনের সফর শেষ হলো তার। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর