রোববার, ১৪ জুন, ২০২৬, ঢাকা

যেখানে এসে মিলে গেলেন অপু ও বুবলী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০৭:০১ পিএম

শেয়ার করুন:

যেখানে এসে মিলে গেলেন অপু ও বুবলী

ঢালিউডের দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে নিয়ে বিনোদনপাড়ায় আলোচনার শেষ নেই। বিশেষ করে চিত্রনায়ক শাকিব খানকে কেন্দ্র করে তাঁদের মধ্যকার দ্বন্দ্ব নেটদুনিয়ার বহুল চর্চিত বিষয়। ব্যক্তিগত নানা ইস্যুতে দুইজনের মধ্যে কাদা ছোড়াছুড়ি চললেও ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে এক বিন্দুতে মিলেছেন তাঁরা। কেননা দুই তারকাই ল্যাটিন আমেরিকার পরাশক্তি দল ব্রাজিলের সমর্থক।

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে: অপু বিশ্বাস

সম্প্রতি সামাজিক মাধ্যমে ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরা একটি ছবি শেয়ার করে প্রিয় দলের প্রতি ভালোবাসা জানিয়ে বুবলী লিখেছেন, ‘জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল।’ একই সঙ্গে শৈশবের সোনালি দিনগুলোর কথা স্মৃতিচারণ করে তিনি যোগ করেন, ‘আহা! সেই ছোটবেলার আবেগ—রোনালদো, কাকা, রবিনহো, রোনালদিনহো।’

image

অন্যদিকে, ঢালিউড কুইন অপু বিশ্বাস এক সাক্ষাৎকারে হলুদ শিবিরের প্রতি নিজের সমর্থনের কথা জানিয়ে বলেন, ‘আমি ব্রাজিল দলের কট্টর সমর্থক। যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে।’ অপু আরও জানান, ব্রাজিলের খেলোয়াড়দের পায়ের জাদুতে এমন এক ছন্দ রয়েছে যা অন্য কোনো দলে খুঁজে পাওয়া যায় না। বর্তমান সময়ের তারকা ফুটবলার নেইমার তাঁর ভীষণ প্রিয় বলেও উল্লেখ করেন তিনি।

apu-biswas


বিজ্ঞাপন


দীর্ঘদিন ধরে দুই নায়িকাকে মুখোমুখি অবস্থানে দেখতে অভ্যস্ত দর্শক ও ভক্তদের কাছে ফুটবলে একই দলের সমর্থন বেশ চমক তৈরি করেছে।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর