রোববার, ১৪ জুন, ২০২৬, ঢাকা

২৫ কোটির সম্পত্তি গোবিন্দপত্নীর, দিয়ে যেতে চান পোষা কুকুরকে 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০২:৫৮ পিএম

শেয়ার করুন:

২৫ কোটির সম্পত্তি গোবিন্দপত্নীর, দিয়ে যেতে চান পোষা কুকুরকে 

অনেক দিন ধরেই গোবিন্দের সঙ্গে দাম্পত্যে টানাপোড়েন নিয়ে আলোচনায় অভিনেতার স্ত্রী সুনীতা আহুজা। এবার তিনি চর্চায় সম্পত্তির উত্তরাধিকারীর নাম ঘোষণা করে। ২৫ কোটি রুপির সম্পত্তির পুরোটাই পোষা কুকুরকে দিয়ে যাবেন বলে জানিয়েছেন সুনীতা।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি আলোকচিত্রীদের মুখোমুখি হয়ে সম্পত্তির উত্তরাধিকারীকে চিনিয়েছেন সুনীতা। তাঁর পোষ্যের নাম চিহুয়াহুয়া। গোবিন্দপত্নী জানান তার ২৫ কোটি রুপির পুরোটাই পাবে পোষা কুকুর চিহুয়াহুয়া। তবে অনুরাগীদের ধারণা মজা করেছেন সুনীতা। 


বিজ্ঞাপন


গোবিন্দ যে বাংলোয় থাকেন, তার উল্টো দিকে চার কামরার ফ্ল্যাটে ছেলেমেয়ে নিয়ে থাকেন অভিনেতা-পত্নী। এক সাক্ষাৎকারে স্বামীর প্রতি খানিক ক্ষোভ উগরে বলেছিলেন, “আমি আবার বলছি, গোবিন্দ এক জন ভালো ছেলে, ভাল ভাই। কিন্তু স্বামী হিসাবে আমি যা চাই, তা তিনি নন। আমি পার্টি করতে, রেস্তরাঁয় খেতে যেতে, ঘুরতে খুব ভালোবাসি। কিন্তু তিনি পুরো সময় পরিবারকে দেখাশোনা করতেই ব্যস্ত ছিলেন, নিজের জন্য কিছুই উপভোগ করেননি।’’ 

১৯৮৭ সালের মার্চে গোবিন্দ ও সুনীতা বিয়ে করেন। একসঙ্গে কাটিয়েছেন চার দশেকর কাছাকাছি। এক ছেলে ও এক মেয়ে রয়েছে তাদের ঘরে। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর