ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি অভিনেত্রীর একটি পোস্টকে কেন্দ্র করে গুঞ্জন ওঠে নতুন করে প্রেমে পড়েছেন তিনি। এবার সেই প্রেমের গুঞ্জনে ঘি ঢাললেন অভিনেত্রী নিজেই।
শুক্রবার (১২ জুন) একটি ছবি পোস্ট করেন প্রভা। তাতে দেখা যায়, সাদা পোশাকে কোনো রেস্তোরাঁয় বসে আছেন তিনি। একটি হাত সামনে বাড়িয়ে রেখেছেন, আর সেই হাত ধরে আছে ঘড়ি পরিহিত কোনো পুরুষের বিশ্বস্ত হাত! প্রেমের গুঞ্জন উসকে দিয়ে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘আই লাভ ইউ টু’। তবে পরবর্তীতে পোস্টটি আর খুঁজে পাওয়া যায়নি।

বর্তমানে নেপালে অবকাশযাপনে ব্যস্ত সময় পার করছেন প্রভা। পাহাড় আর প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানোর বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি। প্রেমের গুঞ্জন শুরু হতেই অনেকে ধারণা করছেন, প্রেমিকের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন এই অভিনেত্রী।
এর আগে গত ১০ জুন ‘আই লাভ ইউ’ লেখা বেলুন হাতে একটি ছবি ভাগ করে নিয়েছিলেন প্রভা। সেই পোস্টের পর থেকেই অভিনেত্রীর প্রেমের গুঞ্জন ওঠে। যদিও এই গুঞ্জন নিয়ে প্রভা সরাসরি এখনো মুখ খোলেননি।

ব্যক্তিগত জীবনে ২০১৪ সালে গ্রামীণফোনের কর্মকর্তা মাহমুদ শান্তর সঙ্গে বিচ্ছেদের পর থেকে সিঙ্গেলই রয়েছেন প্রভা। এর আগে ২০১০ সালের ১৮ আগস্ট অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে বিয়ে করেছিলেন তিনি। তবে বিয়ের মাত্র সাত মাসের মাথায় সেই সম্পর্কের ইতি ঘটে।
ইএইচ/




