শনিবার, ১৩ জুন, ২০২৬, ঢাকা

কথায় বাঘ কঙ্গনা পর্দায় মিউ, ওপেনিংয়ে মুখ থুবড়ে পড়ল সিনেমা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০৪:৫৭ পিএম

শেয়ার করুন:

কথায় বাঘ কঙ্গনা পর্দায় মিউ, ওপেনিংয়ে ব্যর্থ তার সিনেমা

কথায় কথায় বাঘের মতো হুঙ্কার ছাড়লেও বলিউড তারকা কঙ্গনা রনৌত পর্দায় যেন মিউ!লম্বা সময় ধরে বক্স অফিসে কোমর সোজা করে দাঁড়াতে পারছে না তার ছবি। এবারও ব্যতিক্রম হলো না। ওপেনিংয়েই ভাগ্য বদলে ব্যর্থ তার ‘ভারত ভাগ্য বিধাতা’। 

গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে ‘ভারত ভাগ্য বিধাতা’। দেশজুড়ে মোট ২,১৮১টি স্ক্রিনে মুক্তি পেয়েও সুবিধা করতে পারেনি। প্রথম দিন মাত্র ১.১৯ কোটির ব্যবসা করতে পেরেছে। 

rano

সিনেবাজারের গ্রাফ অনুযায়ী, এনসিআর-এ ছবির জন্য সবচেয়ে বেশি সংখ্যক শো (২৮১টি) বরাদ্দ ছিল। পাশাপাশি মুম্বাইয়ে ১৬৭ এবং আহমেদাবাদ ১৪৩টি শো পেয়েছে কঙ্গনার ছবি। 

প্রথম দিন ‘ভারত ভাগ্য বিধাতা’র হিন্দি টুডি সংস্করণে সকালের শোয়ে ৩.৭৭ শতাংশ, বিকেলের শোয়ে ১২ শতাংশ এবং সন্ধ্যার শোয়ে ১০.৫৪ শতাংশ দর্শক ভিড় জমিয়েছিলেন। এ গ্রাফ বলে দেয় যে, কঙ্গনার সিনেমায় মন নেই দর্শকমহলের।


বিজ্ঞাপন


সন্ত্রাসবাদী হামলায় হাসপাতালের নার্সদের সাহসিকতার ওপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে ‘ভারত ভাগ্য বিধাতা’। এতে কঙ্গনাকে দেখা গেছে সেবিকার চরিত্রে। 

Portal_Image_1_1.[11]

সিনেমা হলে কঙ্গনার এই বেহাল দশা অর্ধ যুগ ধরে। এর আগের সিনেমা ‘ইমার্জেন্সি’ও অভিনেত্রীর প্রত্যাশার পারদ ছুঁতে পারেনি। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে 

নিয়ে নির্মাণ করা হয় ছবিটি। ইন্দিরার চরিত্রে কঙ্গনাকে দেখা গিয়েছিল। কিন্তু বক্স অফিসে লাভের গুড় আনতে পারেনি। কঙ্গনার ‘ভারত ভাগ্য বিধাতা’যেন ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রাখল। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর