শনিবার, ১৩ জুন, ২০২৬, ঢাকা

বিশ্বকাপ

ব্রাজিলের কড়া সমর্থক পড়শী, যা লিখলেন ফেসবুকে 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০২:৫২ পিএম

শেয়ার করুন:

ব্রাজিলের কড়া সমর্থক পড়শী, যা লিখলেন ফেসবুকে 

বিশ্ব কাঁপছে বিশ্বকাপে। সেই ঢেউ লেগেছে বাংলাদেশে। উন্মাদনায় ভাসছে সর্ব স্তরের মানুষ। গেল ১১ জুন পর্দা উঠতেই পছন্দের দলের সমর্থনে শুরু হয়েছে কথার লড়াই। সাধারণ মানুষ থেকে তারকারা— কেউ বাদ যাচ্ছে না তালিকা থেকে।

এদিকে বিশ্বকাপের এ আসরে প্রথম বারের মতো মাঠে নামছে ব্রাজিল। তাই সমর্থকরা আছেন বেশ সরব অবস্থানে। সংগীতশিল্পী পড়শিও আছেন এ দলে। 


বিজ্ঞাপন


প্রিয় দলের জার্সি গায়ে চাপিয়ে ছবি প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে। ব্রাজিলকে শুভকামনা জানিয়ে লিখেছেন, ‘শুভকামনা ব্রাজিল।’ মন্তব্যের ঘরে নিজের ফুটবল খেলার ভিডিওর লিংক দিয়েছেন গায়িকা।

বিশ্বকাপ শুরু থেকেই পড়শী বেশ সরব অবস্থানে আছেন। এর আগে নিজের ফুটবল খেলার ভিডিও প্রকআশ করে লিখেছিলেন, ‘এই প্রথম ফুটবল খেললাম। তবুও নেইমার এর মতো আমাকেও ফেলে দিল।’

অন্য একটি পোস্টে ব্রাজিল ফুটবল দলের জার্সি পরিহিত ছবি পকাশ করে লিখেছিলেন, ‘তাহলে এবার বিশ্বকাপে কে কোন দল? আমাকে দেখে কোন দলের লাগছে?’

১৪ জুন দিবাপূর্ব রাত চারটায় মরক্কোর বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। তবে প্রথম ম্যাচে থাকছেন না দলটির অন্যতম সদস্য নেইমার। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর